তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সততা, ন্যায়পরায়ণতা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের আত্মত্যাগের কারণে সাধারণ মানুষের মনে তিনি ইতিমধ্যে আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে দেশীগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায় এবং দলীয় আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই নেতা। তিনি …
Read More »লীড নিউজ
সিরাজগঞ্জ জেলা অটো টেম্পো, অটোরিকশা, ও সিএনজি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১. টায় শহরের ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা অটো টেম্পো অটোরিকশা ও সিএনজি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু অনুষ্ঠানে উপস্থিত হলে, উপস্থিত নেতাকর্মীগণ ফুল দিয়ে বরণ করে নেন । এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দদের আসন গ্রহণ করানো হয়। অনুষ্ঠানের শুরুতে …
Read More »তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে ৩ মাস ব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী …
Read More »উল্লাপাড়ায় সরকারি চাল পাচারকালে দুইজনসহ বিভিন্ন মামলায় ১১ আসামি গ্রেফতার
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি চাল পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে জুয়া, মারামারি, অপহরণ, ওয়ারেন্ট সহ বিভিন্ন মামলায় মোট ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া বাজার এলাকা থেকে সরকারি চাল পাচারের সময় শহিদুল ইসলাম ও ইউনুস আলী নামে দুইজনকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম পূর্ণিমাগাঁতী পুঠিয়া বাজার …
Read More »তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের এক গৃহবধূকে পথরোধ করে অনৈতিক প্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা খাতুন (৩৩) বাদী হয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের মৃত হারান আলীর ছেলে মোঃ মোকলেছ (৫০)। ভুক্তভোগী ফাতেমা খাতুন একই গ্রামের মো. দুলালের স্ত্রী।স্থানীয় সূত্রে …
Read More »চাটমোহরে বেলগাছি বহরমপুর সড়কের বেহাল দশা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বেলগাছি-বহরমপুর সড়কের বেহাল দশার কারণে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। দেড় কিলোমিটার সড়কের কারণে দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। বেলগাছি পালপাড়ার ২৫টি পরিবারসহ গ্রামে প্রায় ২শ’ পরিবারের বসবাস। নদী বেষ্টিত এই গ্রামের পালপাড়ায় প্রতি বছর দূর্গাপূজার শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়। এবারও শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরি করার …
Read More »ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জের সার্কেল অফিসারের দিকনির্দেশনা
মেহেদী হাসান ভ্রাম্যমান প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা ২ নং সোনাখাড়া ইউনিয়নে ইভটিজিং প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন রায়গঞ্জের সার্কেল অফিসার মো: সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রায়গঞ্জ উপজেলার নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশে এসব দিকনির্দেশনা দেন।সার্কেল অফিসার বলেন, ইভটিজিং একটি সামাজিক অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে …
Read More »নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
আরাফাত হোসেন বগুড়া জেলা প্রতিনিধি: একজন সরকারি কর্মকর্তা শুধু দায়িত্ব পালন করেন না কখনো কখনো তিনি হয়ে ওঠেন সাধারণ মানুষের আস্থা, ভরসা ও ভালোবাসার ঠিকানা। অফিসের দরজা পেরিয়ে যখন কোনো কর্মকর্তা মানুষের সুখ-দুঃখ, অভিযোগ ও প্রত্যাশার কথা মন দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করেন, তখন তার পদমর্যাদার চেয়েও বড় হয়ে ওঠে তার মানবিক পরিচয়। বগুড়ার নন্দীগ্রামে তেমনই এক দৃষ্টান্ত …
Read More »গুরুদাসপুরে সার পাচার কালে ডিলার আটক
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সার পাচারের সময় বিসিআইসি সার ডিলার মেসার্স সিদ্দিকুর রহমান এর প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁচকৈড় বাজারের ওই সার ডিলারের কর্মচারী বাবু মোল্লাকে দায়ী করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও ফাহমিদা আফরোজ। বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম বলেন- …
Read More »তাড়াশের কহিত গ্রামে ছেলেকে পুলিশে দিলেন বাবা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ছেলের নির্যাতন সইতে না পেরে মাহাবুর রহমান পিন্টু নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা নুরুল ইসলাম। মাদকাসক্ত পিন্টু তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরেূ বাবাূ নুরুল ইসলাম জানান, মাদকাসক্ত ছেলে পিন্টু টাকার জন্য প্রায়ই তাকে মারধরসহ নির্যাতন করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে বুধবার তাড়াশ থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com