গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে সার পাচারের সময় বিসিআইসি সার ডিলার মেসার্স সিদ্দিকুর রহমান এর প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁচকৈড় বাজারের ওই সার ডিলারের কর্মচারী বাবু মোল্লাকে দায়ী করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও ফাহমিদা আফরোজ। বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম বলেন- ‘সার ব্যবস্থাপনা আইন ২০০৬ মোতাবেক ১২/১ ধারায় ওই অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।অভিযান চলাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা ও বিএডিসি’র সহকারী প্রকৌশলী সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com