তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Spread the love
​তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের এক গৃহবধূকে পথরোধ করে অনৈতিক প্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা খাতুন (৩৩) বাদী হয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযুক্ত ব্যক্তি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের মৃত হারান আলীর ছেলে মোঃ মোকলেছ (৫০)। ভুক্তভোগী ফাতেমা খাতুন একই গ্রামের মো. দুলালের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী ফাতেমা খাতুন স্বামী ও সন্তান নিয়ে বসবাস করা একজন গৃহিনী। অভিযুক্ত মোকলেছ দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক সম্পর্কের জন্য কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় এবং বিষয়টি স্বজনদের জানালে অভিযুক্ত মোকলেছ ক্ষিপ্ত হয়ে তাঁকে হুমকি দিতে থাকেন।গত ২৫ আগস্ট দুপুর ১২:৩০ টার দিকে ফাতেমা খাতুন তাঁর স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার পথে উপজেলার বস্তুল বাজারের পাকা রাস্তায় মোকলেছ তাঁর পথরোধ করে। এ সময় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা চালালে ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন।পরে অভিযুক্ত মোকলেছ সকলকে হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।​পরবর্তীতে পারিবারিকভাবে ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগী ফাতেমা খাতুন তাড়াশ থানায় উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থার আবেদন জানিয়ে এ লিখিত অভিযোগ দায়ের করেন।​এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, “এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD