চাটমোহরে বেলগাছি বহরমপুর সড়কের বেহাল দশা

Spread the love
চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বেলগাছি-বহরমপুর সড়কের বেহাল দশার কারণে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। দেড় কিলোমিটার সড়কের কারণে দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। বেলগাছি পালপাড়ার ২৫টি পরিবারসহ গ্রামে প্রায় ২শ’ পরিবারের বসবাস। নদী বেষ্টিত এই গ্রামের পালপাড়ায় প্রতি বছর দূর্গাপূজার শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়। এবারও শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরি করার জন্য আসেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এই গ্রামের যাতায়াত করার সড়কটি দেখলে মনে হবে, এটা যেন চাষ করা জমি। কাদা পানিতে সড়কের বেহাল দশা। স্কুলের শিশু শিক্ষার্থী থেকে শুরু করে গ্রামের সকল মাুষকে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দেড় কিলোমিটার এই সড়কের উন্নয়ন হয়নি, এ নিয়ে কারো কোন মাথাব্যাথাও নেই। বারবার সরকার পরিবর্তন হলেও, পরিবর্তন হয়নি বেলগাছি-বহরমপুর সড়কের ভাগ্য। বেলগাছি পালপাড়ার মৃৎশিল্পী অমল চন্দ্র পাল, অপূর্ব পাল, সনাতন পাল, গ্রামের আজাহার আলী, নুরুল ইসলাম জানান, এই সড়কটি পাকা করা খুবই দরকার। এই সড়কটুকুর কারণে গ্রামের মানুষের চরম কষ্ট। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।  এ ব্যাপারে নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান জানান, সড়কটি পাকাকরণের পরিকল্পনা রয়েছে। শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD