oplus_2

 সিরাজগঞ্জ জেলা অটো টেম্পো, অটোরিকশা, ও সিএনজি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত 

Spread the love
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১. টায় শহরের  ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা অটো টেম্পো অটোরিকশা ও সিএনজি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু অনুষ্ঠানে  উপস্থিত হলে, উপস্থিত নেতাকর্মীগণ  ফুল দিয়ে বরণ করে নেন  । এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দদের আসন গ্রহণ করানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন  থেকে তেলাওয়াত করা হয়।  এই অনুষ্ঠানকে কেন্দ্র করে  সংগঠনের  সকল নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল অডিটোরিয়াম  মিলনায়তন প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মীদের মাঝে  সংগঠনের সার্বিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আগামীতে সুষ্ঠু, নিরপেক্ষ,  ও  সুন্দর দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।  এই নির্বাচনে কেউ যেন পক্ষপাতিত্ব করতে না পারে,  সেদিকে নজর দিতে হবে। বিগত আওয়ামী সরকারের আমলে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল,  আগামী নির্বাচনে  এই সংগঠনে কেউ যেনো ওই রকম নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে এবং বিএনপি দল কে সুসংগঠিত করতে হবে। সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটোরিকশা ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মনির এর  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  ও  সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী  সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির  সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সিরাজগঞ্জ পৌর বিএনপির  সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, সিরাজগঞ্জ জেলা ট্রাক ট্র্যাঙ্কলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলম। সঞ্চালনায় সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটোরিকশা  ও সিএনজি মালিক সমিতির অর্থ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল। এছাড়াও সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
2 Attachments  •  Scanned by Gmail

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD