oplus_2

**সিরাজগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা ও  ডেঙ্গু প্রতিরোধ  অনুষ্ঠানে প্রধান অতিথি   হাজী মো: আব্দুস সাত্তার 

Spread the love
  

মোঃ শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল পাঁচ ঘটিকায় সিরাজগঞ্জ পৌর ১ নং ওয়ার্ডের মাছুমপুর উকিলপাড়াস্থ পাইওনিয়ার স্কুল প্রাঙ্গণে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিয়াসা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের  আঞ্চলিক  জনপ্রিয়  “”দৈনিক যমুনার কথা’ ” পত্রিকার  সম্পাদক ও প্রকাশক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক,এবং  আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  ও   বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আব্দুস সাত্তার মাদকের গ্রাস থেকে তরুণ ও যুবসমাজ কে রক্ষা করতে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি মাদকাসক্তদের সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের ওপর জোর দেন এবং এতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এছাড়াও বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।
নারীদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল করতে সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মমুখী পদক্ষেপ নেওয়া হবে। নারীরা যেন সমাজে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সে লক্ষ্যে তিনি সবসময় তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পিয়াসা মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী মোছাঃ লায়লা সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা। সভায় স্থানীয় বহু নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আলোচনা সভা সমাপ্ত করা হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD