তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Spread the love
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে ৩  মাস ব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ। মাননীয় প্রধানমন্ত্রী  ভার্চুয়ালি উদ্বোধনের  পর পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেন তাড়াশ পৌর বিএনপি’র সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার,যুবদলের আহ্বায়ক শাহ আলম  ফকির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, সরকারি নির্দেশনা মেনে তিন মাস ব্যাপী এ পরিছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD