ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি চাল পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে জুয়া, মারামারি, অপহরণ, ওয়ারেন্ট সহ বিভিন্ন মামলায় মোট ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া বাজার এলাকা থেকে সরকারি চাল পাচারের সময় শহিদুল ইসলাম ও ইউনুস আলী নামে দুইজনকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম পূর্ণিমাগাঁতী পুঠিয়া বাজার এলাকার বরাত আলীর ছেলে এবং ইউনুস আলী একই এলাকার মৃত ফাজিল প্রামাণিকের ছেলে।এদিকে পৃথক অভিযানে জুয়া মামলায় ৪ জন, মারামারির মামলায় ১ জন, অপহরণ মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত মামলায় ২ জন এবং ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে বিভিন্ন মামলায় মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আজ বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com