সাবেক সচিব ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর সাবেক চেয়ারম্যান,বাংলাদেশের কিংবদন্তী ইসলামী ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ,লেখক ও গবেষক জনাব শাহ আব্দুল হান্নান দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছু সময় আগে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তার সকল নেক আমল ও নেক উদ্যোগগুলো কবুল করে তাকে জান্নাত নসীব করুন,আমিন।
Read More »বিশেষ খবর
মাহাতো ফাউন্ডেশনের ট্রাউজার – ট্রাকসুট বিতরন
আব্দুল কুদ্দুস তালুকদার – গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউপির রামমবল্লভপুর সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গনে মাহাতো ফাউন্ডেশন, সিরাজগঞ্জ এর উদ্যোগে ফুটবল খেলোয়াড়দের মাঝে ট্রাউজার ও ট্রাকসুট বিতরন করা হয়। সিরাজগঞ্জ আদিবাসী প্রমিলা ফুটবল একাডেমীর সভাপতি সুশীল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর রানীনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও অত্র এলাকার কৃতি …
Read More »চাটমোহপরে চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত
জাহাঙ্গীর আলম, চাটমোহর পাশের জেলা নাটোরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ও করোনাভাইরাসের সংক্রমণ কমানোর জন্য পাবনার চাটমোহর উপজেলার সীমান্তে কঠোর বিধিনিষেধ জারিসহ চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিধি-নিষেধ বলবৎ থাকবে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন ইউএনও মো. সৈকত ইসলামের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ করনীয় বিষয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত …
Read More »পুকুরে ডুবে জমজ বোনের মর্মান্তিক মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতি (৬) ও ফেরদৌসী (৬) নামের দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তনানগর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, রাজিকুল ইসলামের ওই দুই জমজ মেয়ে বাড়ির পাশেই খেলা করছিলো। দুপুরের দিকে তাদের দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১টার দিকে বাড়ির …
Read More »কোটি টাকার মূর্তি সহ ৩ জন গ্রেফতার
আবুল কালাম আজাদ: নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের হাসিদুল মেম্বারের বসত বাড়ীতে অভিযান চালিয়ে কষ্ঠিপাথরের কালো রংয়ের ছত্রিশ কেজি পাঁচশত গ্রাম ওজনের একটি মূর্তিসহ চোরাকারবারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা । বুধবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান, পিএসসি এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল অভিযান …
Read More »রায়গঞ্জে মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে
শামিউল হক শামীম : সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অতি বিপন্ন প্রজাতির দল ছুট মুখ পোড়া একটি হনুমান পক্ষকাল ধরে ঘুরে বেড়াচ্ছে। হনুমানটি কে এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় করছেন। খাবার দিলে হনুমানটি মাটিতে নেমে আসে, আবার জনতার ভীড় দেখলে এক গাছ থেকে আরেক গাছে, এক ছাদ থেকে আরেক ছাদে ছুটে বেড়ায়। বুধবার হনুমানটি কে রায়গঞ্জ উপজেলা পরিষদ …
Read More »অবাধে তাল কেটে গাছ সাবার !
গোলাম মোস্তফা সিরাজগঞ্জের তাড়াশে ভূঁইয়াগাতি আঞ্চলিক সড়কের তালগাছ থেকে অবাধে কচি তাল কেটে বিক্রি করে দিচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। এ কারণে সড়কের দুপাশে আর নতুন গাছ গজানোর কোনো সম্ভাবনাই থাকছেনা। তাড়াশÑভূঁইয়াগাতি সড়ক এলাকার ধানকুন্টি গ্রামের বাসিন্দা ও সেনা সদস্য মজনু সরকার বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞার তাল সড়ক খ্যাত তাড়াশ-ভূঁইয়াগাতি আঞ্চলিক সড়কের দুপাশের গাছ থেকে প্রতিদিন তাল কেটে নিচ্ছেন ব্যবসায়ীরা। …
Read More »রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা
স.ম আব্দুস সাত্তার : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা গতকাল রবিবার বেলা ১২টায় ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের কারনে সামাজিক ও শারিরীক দূরত্ব বজায় রেখে বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন। ২০২১-২০২২ অর্থ বছরের ৩ কোটি ৪৯ লাখ ৫৫ হাজার টাকা আয়,ব্যায় ৩ কোটি ৪৭ লাখ ৪০ …
Read More »সিংড়া তাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়া ৯ন নং তাজপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হযেছে। রবিবার সকাল ১১টায় পরিষদের হলরুমে ভৌত অবকাঠামোর উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতকে প্রাধান্য দিয়ে ৪৯ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে পরিষদের সচীব মোঃ ছাইফুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য …
Read More »তাড়াশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত
লুৎফর রহমান তাড়াশ সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদতবার্ষিকী। ৩০ মে (রবিরার) সকালে পৌর বিএনপি’র উদ্দেগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও নিরাবতা পালনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র আহ্বায়ক তপন কুমার গোস্বামী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com