আব্দুল কুদ্দুস তালুকদার – গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউপির রামমবল্লভপুর সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গনে মাহাতো ফাউন্ডেশন, সিরাজগঞ্জ এর উদ্যোগে ফুটবল খেলোয়াড়দের মাঝে ট্রাউজার ও ট্রাকসুট বিতরন করা হয়। সিরাজগঞ্জ আদিবাসী প্রমিলা ফুটবল একাডেমীর সভাপতি সুশীল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর রানীনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও অত্র এলাকার কৃতি সন্তান সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহাতো ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ শাপলা রানী মাহাতো, নিমগাছি অনার্স কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সঞ্জীব কুমার মাহাতো, সিরাজগঞ্জ যুব উন্নয়ন বিভাগের কর্মকর্তা কে এম আব্দুস সালাম, আদিবাসী ফোরামের আইন বিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র মাহাতো, উল্লাপাড়ার ফুটবল কোচ আব্দুর রউফ, স্থানীয় ফুটবল ট্রেনার নীহার রঞ্জন সরকার প্রমূখ। উল্লেখ্য, সিরাজগঞ্জ আদিবাসী প্রমিলা ফুটবল একাডেমীর মেয়েরা সম্প্রতি রাজশাহী বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, যারা প্রায় সবাই নিমগাছি এলাকার অবহেলিত পরিবার থেকে আসা । তাদের উৎসাহিত বা পূরস্কৃত করতে এই আয়োজন বলা চলে। অনুষ্ঠানে ৪০ জন খেলোয়াড়, কোচ এবং পৃষ্ঠপোষক এর মাঝে ট্রাকসুট ও ট্রাউজার বিতরন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক উজ্জল মাহাতো।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com