সংবাদ বিজ্ঞপ্তি আজ সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬। এবছরের প্রতিপাদ্য “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”– বাস্তবায়নের পথে অন্যতম বড় বাধা অস্বাস্থ্যকর খোলা ড্রামে বাজারজাতকৃত ভোজ্যতেল। বিশেষজ্ঞরা বলছেন, খোলা ড্রামে বিক্রি হওয়া ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সাধারণত অনুপস্থিত বা অপর্যাপ্ত থাকে। কেমিক্যাল পরিবহনে ব্যবহৃত নন-ফুড গ্রেডেড ড্রামে ভোজ্যতেল বাজারজাত করা হয়। একই ড্রাম বারবার ব্যবহারের ফলে তেল দূষিত হওয়ার আশঙ্কা থাকে, পাশাপাশি ভেজাল মেশানোর সুযোগও বেড়ে …
Read More »বিশেষ খবর
উল্লাপাড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক “শিক্ষা ও আইসিটি” এর ভোট কেন্দ্র পরিদর্শন
ডাঃ আমজাদ হোসেন , উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। উপজেলার ১১ নং উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দুপুর একটায় পরিদর্শন করেন। এছাড়া ভোট কেন্দ্রটিতে যাতায়াতে উপজেলা প্রশাসন থেকে গত দুদিন আগে মেরামত করা সড়ক পথ পরিদর্শন করেন। এসময় তার সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর …
Read More »আমরা চোরাবালিতে জাতিকে হারিয়ে যেতে দেবো না: ডা. শফিকুর রহমান
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমীর ডা. শফিকুর রহমান নির্বাচনী পথ সভায় বলেছেন আমরা চোরাবালিতে জাতিকে হারিয়ে যেতে দেবো না। আমাদের অঙ্গীকার স্পষ্ট দুর্নীতি করবো না। দুর্নীতি সহ্য করবো না। কাউকে চাদাবাজি করতে দেওয়া হবে না। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের সরকারী আকবর আলী কলেজ মাঠে হওয়া সভায় উপজেলা …
Read More »উল্লাপাড়ায় আলুর বাম্পার ফলনে খুশি কৃষক
ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় আবাদী মাঠে আলু ফসল তোলা শুরু হয়েছে। আলুর ফলন ভালো হারে মিলছে। কৃষকেরা বলেছেন শতক (ডেসিমেল) প্রতি দেড় থেকে পোণে দুই মণ হারে ফলন হচ্ছে। এক মণ নতুন আলু পাইকারি ৮ শ ৮০ টাকা থেকে ৯ শ টাকা দরে কেনাবেচা হচ্ছে। কৃষকেরা আলুর এখনকার দাম কম বলছেন। উল্লাপাড়া উপজেলার মোহনপুর ও …
Read More »নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে কিছু অসহায়, দরিদ্র,গরিব-দুঃখী, খেটে খাওয়া মানুষ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ আনুমানিক ৫০০জন কে শীতবস্ত্র বিতরণ করেন।সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার সুশিক্ষক দ্বারা পরিচালিত করা হয়।এখানে সকল ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। মাদ্রাসা ময়দানে শীত বস্ত্র বিতরণ করেন: সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডাক্তার লোকমান হোসেন।সে সময় উপস্থিত ছিলেন:সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার …
Read More »দোকান চুরির সন্দিগ্ধ ০৪ জন চোর গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। ১। গত ০৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকায় …
Read More »নন্দীগ্রামে হাটকড়ই বাজারে জাকের পার্টির সমাবেশ ও র্যালী
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে আসর নামাজ পরে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচি ধারাবাহিকতায় জাকের পার্টি মূলদল ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা ও পৌরসভা ভিত্তিক শান্তি এবং সম্প্রীতির আহব্বানে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) সাহেব জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ।জাকের পার্টি হাট কড়ই …
Read More »তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
সংবাদ বিজ্ঞপ্তি আত্মা’র সভা অনুষ্ঠিত সদ্য অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আসন্ন নির্বাচন পরবর্তী প্রথম সংসদ অধিবেশনে পাশের আহ্বান জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা। জনস্বাস্থ্য সুরক্ষার যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে অধ্যাদেশটি পাশের প্রক্রিয়ায় কোম্পানির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে গণমাধ্যম কর্মীদের সংগঠনটি। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিএমএ ভবনে আত্মা’র সভাটি আয়োজন করা হয়। আত্মা’র …
Read More »ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস পালন
জি.এম স্বপ্না : ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস আজ ২৭ জানুয়ারি। ১৯২২ সালের এ দিনে তদানিন্তন ব্রিটিশ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর গুলিতে সলঙ্গার হাটে বিলেতি পণ্য বর্জন আন্দোলনের কর্মীসহ সাড়ে ৪ হাজার সাধারণ হাটুরে জনতা শহীদ হন।ব্রিটিশ শাসনামলে সাম্রাজ্যবাদ বিরোধী অসহযোগ আন্দোলন ও খেলাফত আন্দোলনে জনতা উদ্বেলিত হয়ে বিলেতি পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের সংগ্রাম শুরু করেছিলেন।এমনি একটি আন্দোলনের …
Read More »রিক্সা হারালেন সলঙ্গার গাদুভাই
জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের সলঙ্গা থানা মসজিদে নামাজ আদায় শেষে অটোরিকশা না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন বয়োজ্যেষ্ঠ অটোরিকশাচালক নুর হোসেন গাদু (৭০) ভাই।গতকাল বিকেলে মসজিদের সামনে অটোরিকশা রেখে আসরের নামাজে গেলে নামাজ শেষে এসে সেটি আর খুঁজে পাননি।দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়েই তাঁর চার সদস্যের সংসার চলত। একমাত্র আয়ের উৎস হারিয়ে তিনি চরম অসহায় অবস্থায় পড়েছেন।গাদু ভাই সলঙ্গা সদরের বনবাড়িয়া গ্রামের …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com