ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমীর ডা. শফিকুর রহমান নির্বাচনী পথ সভায় বলেছেন আমরা চোরাবালিতে জাতিকে হারিয়ে যেতে দেবো না। আমাদের অঙ্গীকার স্পষ্ট দুর্নীতি করবো না। দুর্নীতি সহ্য করবো না। কাউকে চাদাবাজি করতে দেওয়া হবে না।
জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের সরকারী আকবর আলী কলেজ মাঠে হওয়া সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী সভাপতিত্ব করেন। সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে সদস্য পদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। মাওলানা রফিকুল ইসলাম খান বিগত সরকারের সময় দীর্ঘদিন নির্যাতন জুলুমের স্বীকার হয়েছেন। তাকে ডান্ডাবেড়ি পড়িয়ে কোর্টে হাজির করা হয়েছে। তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। সভায় জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন
চলনবিল বার্তা chalonbeelbarta.com