ডাঃ আমজাদ হোসেন , উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। উপজেলার ১১ নং উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দুপুর একটায় পরিদর্শন করেন।
এছাড়া ভোট কেন্দ্রটিতে যাতায়াতে উপজেলা প্রশাসন থেকে গত দুদিন আগে মেরামত করা সড়ক পথ পরিদর্শন করেন। এসময় তার সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ কাদের বিশ্বাস , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মেহেদী হাসান , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। এর আগে উল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ বিদ্যালয় ভোট কেন্দ্র দুটি পরিদর্শন করেন
চলনবিল বার্তা chalonbeelbarta.com