বড়াইগ্রাম

বড়াইগ্রামে জাতীয় শোক দিবস পালন

বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম সাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা প্রশাসন, বনপাড়া পৌরসভা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এবং পৌর মেয়র কে.এম জাকির …

Read More »

বড়াইগ্রামে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

সাঈদ সিদ্দিক, বড়াইগ্রাম নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে জাহিদুল ইসলাম পাপ্পু (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জোয়াড়িয়া ইউনিয়নের কায়েমকোলা মধ্যপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।  নিহত পাপ্পু আহমেদপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে ওই এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, জাহিদুল ইসলাম আনুমানিক বিকেল ৩ টার দিকে ধানের জমি দেখতে কায়েমকোলা মাঠে যায়। এ …

Read More »

কামার দহ’র আবুল- ওকে নিয়ে কিছু লিখতে মন চায়

সাঈদ সিদ্দিকঃ কামার দহ’র আবুল। ওকে নিয়ে কিছু লিখতে মন চায়, ওএখন শয্যাশায়ী তাকে নিয়ে সংক্ষিপ্তাকারে লিখতে গিয়ে যখন শিরোনাম হয়- অত কিছু চায়না বালক—আগে ৫ টাকা দিলে নিতো না ৷ এখন তেমনি ১০ টাকা দিলেও নেয়না ৷ তার চাহিদা মাফিক এক কাপ চায়ের দাম কিংবা দু’দশটা বিড়ির দাম হলেই হল ৷ গ্রামে ওরে সবাই ‘আবুল পাগল’ বলে ডাকে ৷ …

Read More »

ওরা আমার অভিভাবক

সাঈদ সিদ্দিক একদিন পড়ন্ত বিকেলে, একপশলা বৃষ্টির অবসরে মেতেছিলাম আড্ডায় ৷ আড্ডার ফাঁকে আমার ক্যামেরায় বন্দী তিন সূর্যসন্তান।  ছবিতে দৃশ্যমান—ওদের বড় পরিচয়, ওরা মুক্তিযোদ্ধা ৷ ওরা দেশমাতৃকার কৃতি সন্তান ৷ তিন মুক্তিযোদ্ধার একজন শ্রী কিশোরী মহন্ত( সামনে হুইল চেয়ারে বসা) তিনি এখনও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির অপেক্ষায় ধুঁকে ধুঁকে দিন গুণছেন ৷ আড্ডার ফাঁকে সবাই এক এক করে শুনালেন মুক্তিযুদ্ধে তাদের …

Read More »

১২ বছর পর চার্জশিট (অভিযোগপত্র)

 মোঃ আনোয়ার হোসেন সাগর নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলায় অবশেষে প্রায় ১২ বছর পর চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে সিআইডি। মঙ্গলবার সিআইডি নাটোরের সিনিয়র এএসপি মো. আব্দুল হাই আদালতে আলোচিত এই হত্যা মামলার চার্জশিট জমা দেন।এতে বাদশা নামে একজন আসামি মারা যাওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া তিনজন অপ্রাপ্ত বয়স্ক আসামির নামে দোষীপত্র দেওয়াসহ …

Read More »

নাটোরে সড়ক সংস্কারের নামে দেড় কোটি টাকা জলে

আবুল কালাম আজাদ।। # নতুনভাবে পুনঃসংস্করণ করে এতো টাকা ব্যয় করার কোন প্রয়োজনই ছিলো না। এই কাজে সরকারের টাকা জলে যাবে পক্ষান্তরে আকাশচুম্বি লাভবান হবেন ঠিকাদার। # এ নাটোর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম হুমকি দিয়ে বলেন- কাজ নিয়ে রিপোর্ট করলে আমি বড়াইগ্রাম উপজেলা এলাকায় কাজ কমিয়ে দিবো। এর ফলে আপনারাই ক্ষতিগ্রস্থ হবেন। বছর তিনেক আগে দীর্ঘ ৫ কি.মি. সড়কটি …

Read More »

বড়াইগ্রামে ৯ মাদকাসক্ত আটক

 মোঃ আনোয়ার হোসেন সাগর নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্ত সন্দেহে ৯ জনকে আটক করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প ও র‌্যাব-৫ এর একটি অপারেশন দল।পরে ডোপ টেস্ট করে মাদক সেবনের প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-তাইজ উদ্দিন (৩৫), সজিব সরকার (৩০), …

Read More »

বড়াইগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

বাড়তি করারোপ ছাড়াই নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই অর্থ বছরে সর্বমোট ২৫ কোটি ৭৫ লক্ষ ৯৩ হাজার ২৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।  এতে রাজস্ব খাতে ৪ কোটি ৩৭ লক্ষ ৪৩ হাজার ২৭৬ টাকা ও উন্নয়ন খাতে ২১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল …

Read More »

বড়াইগ্রামের ১৬৬ পরিবার পেল জমিসহ ঘর

আবুল কালাম আজাদ।। নাটোরের বড়াইগ্রামে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রি শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের ২য় দফায় ১৬৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর। রবিবার সকাল সাড়ে ৯ টায় একযোগে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বড়াইগ্রাম উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর -৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) …

Read More »

নাটোরে পাট খেত থেকে চা দোকানির মরদেহ উদ্ধার

 মোঃ আনোয়ার হোসেন সাগর : নাটোরের বড়াইগ্রামের একটি পাটক্ষেত থেকে আব্দুস সামাদ খান (৭০) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৃধাপাড়া এলাকার মসজিদের পেছনের পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত থেকেই চা …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD