গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেছেন- ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্ব ও মর্র্যাদা দিতে হবে। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি যেই হন, শিক্ষকদের অবহেলা করা যাবেনা। প্রতিষ্ঠানের সুনাম অর্র্জন করতে হলে প্রধানদের চাপমুক্ত রাখতে হবে। আগামী জানুয়ারী থেকে প্রতি ক্লাসে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবেনা।’
তিনি আরো বলেন- ‘নন এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। কিন্তু প্রতিষ্ঠানের পরিবেশ ও রেজাল্ট ভালো করতে হবে। মাদক, বাল্যবিয়ে ও স্মার্টফোন আসক্তি থেকে ভালো শিক্ষাঙ্গন গড়তে আমরা সতর্ক থাকবো। দেশকে ধ্বংস করতে যা যা করা দরকার বিগত সরকার তাই করেছে। মেধাশূণ্য করতে শিক্ষাঙ্গনে দূূর্র্র্নীতি ঢুকিয়ে দেয়া হয়েছে।’শনিবার দিনব্যাপী গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন এমপি। এতে সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার।অন্যদের মধ্যে ওসি আব্দুল হান্নান, প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ লিপি রাণী সরকার, অধ্যক্ষ লুৎফর রহমান, মাসুদুল হক আলেক, আব্দুল মজিদ, অধ্যক্ষ হারুনুর রশীদ, আনিসুর রহমান, ওসমান গণী, শিক্ষক জহুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রান্টু, সাংবাদিক আলী আক্কাছ, আয়নাল হক প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক নিগার সুলতানা ও শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানে ৭ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন শিক্ষকরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com