উল্লাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 

Spread the love
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রবিবার  “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ ,  সবার আগে বাংলাদেশ ”  শ্লোগান নিয়ে  জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালী . পোনা মাছ অবমুক্তকরণ ,  আলোচনা সভা  হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে  অনুষ্ঠানে মৎস্য  খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ – ৪( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ  মাওলানা রফিকুল ইসলাম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ।  বেলা সাড়ে  এগারোটায় র‍্যালী অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে অলোচনা সভা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন   উপজেলা নির্বাহী  অফিসার ( ইউএনও )  মো. রায়হানুল ইসলাম ।   অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান । আরো বক্তব্য রাখেন  সহকারী কমিশনার  (ভূমি  ) শারমিন আক্তার রিমা, সিনিয়র মৎস্য অফিসার মো. আতাউর রহমান ,  জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা আমির  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো.শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন , মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রমুখ । উপজেলার তিন ইউনিয়নের সফল তিনজন মৎস্য খামারির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরা হলেন – সলপ ইউনিয়নের খুরশিদা খান মিলা . সলঙ্গার মাসুদ রানা ও কযড়া ইউনিয়নের রবিউল ইসলাম নয়ন
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD