বড়াইগ্রাম প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম সাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা প্রশাসন, বনপাড়া পৌরসভা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এবং পৌর মেয়র কে.এম জাকির হোসেনের সভাপতিত্বে বনপাড়া পৌরসভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পৌর মেয়র কে.এম জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সাহাদত হোসেন এবং বনপাড়া পৌরতে পৌর কাউন্সিলর সহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মাসুদ, পৌর সচিব আব্দুল হাই ও হিসাব রক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com