ভ্রাম্যমান প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।শনিবার (২২ আগস্ট) রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে ধানগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ভিপি আয়নুল হক মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৬৪ সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলংঙ্গা)। বিশেষ অতিথি ছিলেন জনাব আব্দুল খালেক পাটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রায়গঞ্জ, জনাব মো: আব্দুর রাজ্জাক মন্ডল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) রায়গঞ্জ, জনাব মো: আহসানুজ্জামন (ইনচার্জ) রায়গঞ্জ থানা।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: ইয়াকুব আলী তালুকদার (সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি রায়গঞ্জ)
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য উপজেলা শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন/নির্বাচন করা হয়। এতে সভাপতি পদে জনাব মো: ইয়াকুব আলী তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে জনাব মো: শামীম হোসেন তালুকদার নির্বাচিত হন। এছাড়া কমিটির অন্যান্য পদেও শিক্ষক নেতৃবৃন্দ নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের অধিকার আদায়, শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির কার্যক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com