সাঈদ সিদ্দিক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে জাহিদুল ইসলাম পাপ্পু (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার জোয়াড়িয়া ইউনিয়নের কায়েমকোলা মধ্যপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত পাপ্পু আহমেদপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে ওই এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, জাহিদুল ইসলাম আনুমানিক বিকেল ৩ টার দিকে ধানের জমি দেখতে কায়েমকোলা মাঠে যায়। এ সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতের সৃষ্টি হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মোহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অত্যন্ত মেধাবী ও খুবই সাধারন পরিবারের ছেলে পাপ্পু। মাঝে মাঝে নাকি মাঠে বাবার কাজেও সাহায্য করে থাকে। অন্যদিনের মত আজকেও সে তার বাবাকে সহযোগিতা করার জন্য মাঠে গিয়েছিলো। এসয়ম হঠাৎ বজ্রপাতে শুরু হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com