তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সহোদর দুই ভাইয়ের পুকুর ও ফসলী জমিতে বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করে বিদ্যুতিক শর্টে মৃত্যু দেখানোর অভিযোগ উঠেছে মো. মজনু মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. রইচ উদ্দিন ও মো. মজনুর দীর্ঘদিন ধরে …
Read More »তাড়াশ
পৌর শহরে সড়কের মধ্যে কাদার ভাগাড় – জনভোগান্তি চরমে
বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পৌর শহরের শ্রমিক অফিস সংলঘœ তিন রাস্তা মোড়ের উত্তর ওয়াপদা বাঁধ সড়কের একটি স্থানে গর্ত হয়ে যেন কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। আঞ্চলিক এ সড়কটি যানবাহন চলাচলের জন্য বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। প্রতিদিন অসংখ্য হালকা ও ভারী যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। বেশ কিছু দিন ধরে সড়কটির বেহাল দশায় জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।করিম প্রামানিক নামে …
Read More »তাড়াশে অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের উপর হামলা
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ: তাড়াশে অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার সগুনা গ্রামের বাসিন্দা ও দৈনিক চলনবিল প্রবাহ পত্রিকার সাংবাদিক রাশিদুল হাসান (৩২)ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাংবাদিক খালিদ হাসান। গত (৪ মার্চ ২০২৬ …
Read More »বগুড়ায় সেমাই কারখানায় অভিযান , পঞ্চাশ হাজার টাকা জরিমানা
হোসাইন আহমাদ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে বেড়েছে মানুষের আনাগোনা । বেড়েছে ক্রয় -বিক্রয় । আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্য দিয়ে সয়লাব করে ফেলেছে বাজার । তাই দেশব্যাপী অভিযান পরিচালনা করছে ” নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশ “। তারই ধারাবাহিকতায় গত (০১-০৩-২০২৬ খ্রি. তারিখ) রবিবার দুপুর ১২.০০ টা থেকে শুরু হয়ে ০১.৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ …
Read More »তাড়াশে দুধর্ষ চুরি-দিশেহারা বাড়ির মালিক
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ : তাড়াশে ব্যবসায়ীর বাড়ির গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।গত (১ মার্চ ২০২৬ ) রোববার গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে জাহাঙ্গীর আলম নামে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই ব্যবসায়ী । ঘটনার বরাতে ক্ষতিগ্রস্ত …
Read More »বাংলাদেশের ৩২০০ পুলিশ সদস্য নিহতদের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির হোক
মো: মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সারা দেশে ৩২০০ পুলিশ সদস্য নিহত হওয়ার অভিযোগ তুলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে ও সহিংস ঘটনায় এসব পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। ভুক্তভোগী পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং প্রত্যেক ঘটনার …
Read More »তাড়াশে নব নির্বাচিত সংসদ সদস্য কে সংবর্ধনা
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করা নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ভিপি আইনুল হক কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি ) তাড়াশ উপজেলা শাখা । গত বুধবার ( ২৫ ফেব্রুয়ারি) বিকাল ০৩:০০ ঘটিকায় তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব …
Read More »তাড়াশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বর্তমান অবস্থা…
লেখক: মোশাররফ হোসেন মল্লিকী , স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক চলনবিল বার্তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত ইসলাম ধর্মীয় ইবাদত ও শিক্ষার অনুশীলনের আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সাবেক সরকার একটি প্রকল্প হাতে নেয়। এ প্রকল্পের আওতায় বাংলাদেশের জেলা ও উপজেলায় ৫৬০টি আধুনিক চিত্তাকর্ষক নিদর্শন ও উন্নত সুযোগ সুবিধার মসজিদ নির্মাণ করা হয়। মডেল মসজিদ ও …
Read More »তাড়াশ পৌরসভার অবকাঠামো উন্নয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে
বিcশষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পৌরসভার অবকাঠামো উন্নয়নের ৮ কোটি ৪৭ লাখ টাকার অধিকাংশ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌর প্রকৌশলী মো. মুকুল হোসেন ও ¯’ানীয় ঠিকাদার এস এস এন্টারপ্রাইজের সত্বাধিকারী সোহাগ রানার বিরুদ্ধে। বিশেষ করে নথিতে লিপিবদ্ধ থাকলেও বাস্তবে বেশিরভাগ প্রকল্পের কোন অস্তিত্ব নেই বলে অভিযোগ ভুক্তভোগী পৌরবাসীর। এদিকে তাড়াশ পৌরসভার অব্য¯’াপনা ও দুর্নীতির বিষয়ে জনমত জরিপ করেছেন ‘আমরাও আছি পাশে’ নামে …
Read More »বিজয়ের পথে ভিপি আয়নুল
জি.এম স্বপ্না : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গা) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে।জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শায়খ আব্দুস সামাদ প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় এ আসনে বিএনপি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে চলে এসেছে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রায় সাড়ে ৪ লাখ ভোটার নিয়ে গঠিত এই আসনে শুরুতে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com