তাড়াশে নব নির্বাচিত সংসদ সদস্য কে সংবর্ধনা 

Spread the love
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করা নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ভিপি আইনুল হক কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি ) তাড়াশ উপজেলা শাখা  । গত বুধবার ( ২৫ ফেব্রুয়ারি) বিকাল ০৩:০০ ঘটিকায় তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , বিএনপির তাড়াশ উপজেলা শাখার সদ্য  সাবেক সভাপতি স ম আফসার আলী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৩ ( তাড়াশ, রায়গঞ্জ,  সলংগা ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ভিপি আইনুল হক । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।  প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত  জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক ,  শহীদ জিয়াউর রহমান , মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন ।  ও দেশের উন্নয়নে কাজ করার জন্য সব শ্রেণীর মানুষ তাকে সহযোগীতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী , সাংবাদিক , বিশিষ্ট ব্যক্তিবর্গ  ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।  দোয়া -মুনাজাত ও ইফতারের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয় ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD