পৌর শহরে সড়কের মধ্যে কাদার ভাগাড় – জনভোগান্তি চরমে

Spread the love

বিশেষ প্রতিনিধি: 
সিরাজগঞ্জের তাড়াশে পৌর শহরের শ্রমিক অফিস সংলঘœ তিন রাস্তা মোড়ের উত্তর ওয়াপদা বাঁধ সড়কের একটি স্থানে গর্ত হয়ে যেন কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। আঞ্চলিক এ সড়কটি যানবাহন চলাচলের জন্য বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। প্রতিদিন অসংখ্য হালকা ও ভারী যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। বেশ কিছু দিন ধরে সড়কটির বেহাল দশায় জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।করিম প্রামানিক নামে একজন গবাদিপশুর খড় ব্যবসায়ী বলেন, সড়কের গর্তে পড়ে অনেক গাড়ি উঠতে পারে না। লোকজনের কষ্ট দেখে ভালো লাগে না। যেগুলো সম্ভব, ধাক্কা দিয়ে তুলে দেই।
আব্দুর রশিদ নামে একজন গরুর ব্যাপারী বলেন, তাড়াশ পৌর শহরের ভেতরের রাস্তা দিয়ে গরুবাহী যানবাহন চলাচলে নিষেধ রয়েছে। উত্তর ওয়াপদা বাঁধ সড়কটি একমাত্র বিকল্প মাধ্যম। অথচ, সড়কটির এহেন দশা !
স্থানীয়রা জানিয়েছেন, তাড়াশ-রাণীহাট আঞ্চলিক সড়কের শ্রমিক অফিস সংলগ্ন তিন রাস্তা মোড়ে রাস্তার দুই পাশে মাছের পানির ব্যবসা করা হয়। মাছের ভটভটি ও ট্রাকে পানি দেওয়ার সময় পানি গড়ে উত্তর ওয়াপদা বাঁধ সড়কের ঢালুতে জমে থাকে। মূলত, পানির কারণেই সড়কের এ স্থানটি ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে।
উপজেলা নাগরিক আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু বলেন, সড়কের উপর মাছের পানির ব্যবসা করায় অনবরত সড়ক ভেজা থাকছে। যানবাহন চলাচলের সময় সড়কের ভেজা জায়গার পাকা নষ্ট হচ্ছে। বিশেষ করে সড়কের উপর দুই পাশে ভটভটি ও ট্রাক রেখে মাছে পানি দেওয়ার সময় যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।ভুক্তভোগীরা বলেন, উপজেলা প্রকৌশল বিভাগ কিংবা পৌরসভার কোন দৃষ্টি নেই সকটির খানাখন্দ সংস্কারের।সরেজমিনে দেখা গেছে, তিন রাস্তা মোড়ের উত্তর ওয়াপদা বাঁধ সড়কের গর্তে পড়ে রয়েছে ভটভটি। একজন ট্রাক চালক ট্রাকের পেছনের ধাক্কায় ভটভটি গাড়িটি গর্ত থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে আরেকটি সিএনজি এসে গর্তে আটকে যায়।
উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংস্কার কাজ জরুরি হয়ে পড়েছে। পৌরসভা যে কোন সময় করে দিতে পারে।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান  বলেন, আমাকে সবকিছুর তথ্য-চিত্র পাঠিয়ে দিন। দেখা যাক কি করা যায়।

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD