তাড়াশ

তাড়াশ ও গুরুদাসপুরে ধান সংগ্রহের উদ্বোধন

তাড়াশ ও গুরুদাসপুর প্রতিনিধি: তাড়াশে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন ইউএনও ইফ্ফাত জাহান, খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমূখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবছর কৃষকদের কাছ থেকে ৬৫০ মেট্রিকটন …

Read More »

তাড়াশে ভেজাল খাদ্য দ্রব্য বিক্রির অভিযোগ প্রশাসনের কোন ভুমিকা নেই

বিশেষ প্রতিনিধি :  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন হাট বাজারে ভেজাল খাদ্য দ্রব্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,মাহে রমজানের পবিত্র সিয়াম সাধনায় নিয়োজিত রোজাদারগন  ইফতার সামগ্রী ক্রয় করে থাকেন। কিন্ত দুঃখের বিষয় এই সকল খাদ্য দ্রব্য অধিকাংশই ভেজাল ,কেমিক্যাল মিশ্রিত এবং ফরমালিন মিশানো। গত বৃহস্পতিবার নওগাঁ হাটে গুরের দোকানে গুরের মধ্যে চিনি মিশিয়ে বিক্রি করতে দেখা যায়।  তাড়াশের অন্যান্য হাট …

Read More »

ধান ব্যবসায়ীদের ওজন নিয়ে কারসাজি

স্টাফ রিপোর্টার : তাড়াশে ধানের ব্যবসায়ীদের ওজন নিয়ে কারসাজি যেন কৃষকের মরার উপর খারার ঘা হয়ে দাড়িয়েছে। কোনো রকমের নিয়মের তোয়াক্কা না করে তারা ৪১ কেজিতে প্রতিমন ধান ক্রয় করছেন বলে অভিযোগ কৃষকদের। স্থানীয় কৃষক রহমত আলী, খয়বার প্রামনিক, মাজেদুল ইসলাম, আব্দুল আলীম, লুৎফর রহমান, শাহালম প্রামানিক প্রমূখ জানান, এবছর তারা এমনিতেই ধানের ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত। আবার প্রতিমণে …

Read More »

তাড়াশে ফসলি জমিতে পুকুর খনন জলাধার দখল-ভরাট, সড়কগুলো বেহাল

গোলাম মোস্তফা :  উপজেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য মতে তাড়াশে ছোট-বড় মিলে প্রায় সারে পাঁচ হাজারের মতো পুকুর রয়েছে। এরপরও উর্বর ফসলি জমি কেটে আশঙ্কাজনক হারে পুকুর খনন করা হচ্ছে। একই সাথে চলছে খাল-বিল, নয়নজুলি দখল ও ভরাট। ড্রাম ট্রাকের মাটি আর ধূলার আস্তরণে বেহাল গ্রামীন ও আঞ্চলিক সড়কগুলো। সরেজমিনে জানা যায়, বিগত বন্যার পানি নেমে যাওয়ার পর থেকেই শুরু …

Read More »

ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন

ন্যায্যমূল্যে ধান কিনে তাদের কান্না থামায়ে দিন গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে ধানের ন্যায্যমূল্যের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাবের সামনে ‘আমরাও আছি পাশে’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেয় উপজেলার আট উইনিয়নের প্রান্তিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার বহু মানুষ। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা, আওয়ামীলীগের প্রচার …

Read More »

তাড়াশে ব্রিজের মুখে পুকুর খনন করে বালু উত্তোলন

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে পলাশী-মনোহরপুর গ্রামীণ সড়কের একটি ব্রিজের মুখে পুকুর খননের মাধ্যমে বালু উত্তোলন করে ওই সড়কের সংস্কার কাজ করার অভিযোগ উঠেছে। এতে ব্রিজসহ আশপাশের ফসলী জমি হুমকির মুখে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, ব্রিজের অতি নিকটেই খনন যন্ত্র (এক্সাভেটর) দিয়ে বালু উত্তোলন করে গভীর পুকুরের মতো করা হয়েছে। আর ব্রিজের মুখেই মাটি দিয়ে পুকুরের …

Read More »

কালভার্ট আছে সংযোগ নেই৫ হাজার মানুষের দুর্ভোগ

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের খালের উপর একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ মাধ্যমে ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কালভার্ট কোন কাজে আসছে না এলাকাবাসীর। অতি সম্প্রতি উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামে দেখা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে ১ লক্ষ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ করা হলেও তৈরি হয়নি …

Read More »

বিনোদপুর-বস্তুল সড়কের ব্রিজটি এখন মরণ ফাঁদ

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশের বারুহাস ইউনিয়নের বিনোদপুর-বস্তুল গ্রামীণ সড়কের একটি ব্রিজের ছাদ ভেঙে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নিরুপায় হয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যানবহন ও জনসাধারণ ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে। ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরেজমিনে দেখা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পাঁচ কিলোমিটার বিনোদপুর-বস্তুল গ্রামীন সড়কটির আর কোথাও কোনো রকমের …

Read More »

আদিবাসী শিক্ষার্থীদের সাদরী ভাষায় পাঠদান ব্যাহত

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাদরি ভাষার প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। তাদের মাতৃভাষা পারিবারিকভাবে চর্চা করলেও বিদ্যালয়ে পড়ালেখার মাধ্যমে শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিতই রয়ে যাচ্ছে। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১শ’ ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এবছর ১৩টি বিদ্যালয়ে চার শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু শিক্ষার্থী পড়ালেখা করছে। ওই বিদ্যালয়গুলোতে সাদরি ভাষা জানা শিক্ষক নিয়োগ …

Read More »

তাড়াশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

তাড়াশ প্রতিনিধি : তাড়াশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার তাড়াশ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান তাড়াশ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা গাজী সাইদুর রহমান সাজু, …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD