তাড়াশ

“ঢলতা” র নামে চলনবিলাঞ্চলে ব্যবসায়ীরা যা করছেন

এম.আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ (সিরাজগঞ্জ) যদিও ৪০ কেজিতে এক মণ ধরা হয়। কিন্তু অধিক লাভের আশায় “ঢলতা”র নামে কৃষকদের ঠকিয়ে চলনবিলের প্রসিদ্ধ হাট বাজারে ধান ক্রেতা মহাজন, ফরিয়া ব্যবসায়ীরা বিক্রেতা কৃষকদের কাছ থেকে ধান কেনার সময় বস্তার ওজন বাদেও ৪০ কেজিতে এক মণের স্থলে ৪১ থেকে ৪২ কেজিতে মণ ধরে ধান কিনছেন। যা সাম্প্রতিক সময়ে ধানের বেচা- কেনায় “ঢলতা” নামে …

Read More »

তাড়াশের হাট- বাজারে করমচা ফল

ঔষুধি গুণ সমৃদ্ধ করমচা তরুণ প্রজন্মের কাছে অচেনা অজানা ফল এম.আতিকুল ইসলাম বুলবুল তাড়াশ (সিরাজগঞ্জ)ঃ ৭০- ৮০ দশকেও তাড়াশ এলাকার ঝোঁপ- ঝাঁড়ে অনেক করমচা গাছ জন্মাত। ফলও ধরতো প্রচুর। যা ছোট বেলায় লবন, শুকান মরিচের গুড়া দিয়ে পেসুয়া (লবণ,মরিচের মিশ্রণ) বানিয়ে বন্ধুরা মিলে খুব খেতাম। এমনটি বলছিলেন, উপজেলার কামাড়শোন গ্রামের কৃষক মো.মজিবর রহমান (৭০)। তিনি আরো বলেন, এ ফল আমরা …

Read More »

চলনবিলাঞ্চলে বেড়েছে পাটের আবাদ 

এম.আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ (সিরাজগঞ্জ) মাঝ খানে পাটের আবাদ ফিঁকে হয়ে আসলেও গত সাত আট বছরে চলনবিলাঞ্চলে সেই আশির বা নব্বই দশকের মত ফের সোনালী আঁশ পাটের আবাদ আবারও বেড়েছে। চলতি বছর মধ্য চৈত্র থেকে চলনবিলের তাড়াশ, রায়গঞ্জ, গুরুদাসপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, সিংড়াসহ আটটি উপজেলা এলাকায় রসুণ- পেয়াজ, বাঙ্গি এবং বোরো ধান উঠার পর ফাঁকা ফসলি জমিতে শুরু হয়েছে জোরেশোরে পাটের …

Read More »

তাড়াশ চলনবিলের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন : জরুরী পদক্ষেপের আহবান

হাদিউল হৃদয়: সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর উদ্যোগে র‌্যালী ও “তাড়াশ চলনবিলের পরিবেশগত ঝুঁকিসমূহ ঃ করণীয় পর্যালোচনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) সকালে র‌্যালী শেষে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি …

Read More »

তাড়াশে প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

সাব্বির আহম্মেদঃ সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে আরশেদুল ইসলাম নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঈদের আগের দিন সন্ধ্যা রাতে তাড়াশ পৌর এলাকার সোনাপাতিল মহল্লায়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাপতিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আশরাফ। প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, সোনাপতিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদুল ইসলাম উপজেলায় দাপ্তরিক কাজ সেরে মোটর সাইকেল যোগে …

Read More »

চলনবিলে আকস্মিক বন্যা – কৃষকের সর্বনাশ!

এম.আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ : রবিশষ্য আবাদ সরিষা তুলে সিরাজগঞ্জের তাড়াশের মাগুড়াবিনোদ এলাকার কৃষক মো. আজগার আলী সাত বিঘা জমিতে ব্রি- ২৯ জাতের বোরো ধানের আবাদ করে ছিলেন। ঈদের পর পরই সে ধান কাটার কথা ছিল। কিন্তু মাত্র তিন দিনের ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তাঁর জমির ধান ডুবে যাচ্ছে। যদিও কোমর সমান পানিতে উচ্চ মূল্যের পারিশ্রমিক দিয়ে …

Read More »

তাড়াশে চোরদের টাকা দিলেই মিটার ফেরত দেয়

তাড়াশ প্রতিনিধি : চলনবিলের সর্ব বৃহত সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি মাছের আড়তে এক রাতে বরফ মিলের আটটি বৈদ্যুতিক মিটার চুরি হয়। চুরি যাওয়া মিটার পেতে ভুক্তভোগি বরফ মিল মালিকরা চোরদের রেখে মোবাইলে যোগাযোগ করেন। পরে ৩৫ হাজার টাকা চোরদের দেয় একটি নগদ নাম্বারে পাঠিয়ে তিন দিন পর আটটি মিটার ফেরতও পেয়েছেন।গতকাল সোমবার সন্ধ্যায় ফেরত পাওয়া ওই বৈদ্যুতিক মিটার গুলো তাড়াশ পল্লী বিদ্যুত …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD