সাব্বির আহম্মেদঃ সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে আরশেদুল ইসলাম নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঈদের আগের দিন সন্ধ্যা রাতে তাড়াশ পৌর এলাকার সোনাপাতিল মহল্লায়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাপতিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আশরাফ।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, সোনাপতিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদুল ইসলাম উপজেলায় দাপ্তরিক কাজ সেরে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাপাতিল মহল্লায় খেজুরতলা নামক স্থানে পৌছালে তিনি ঝড়ের কবলে পড়েন এবং রাস্তার পাশের ইউক্যালিপটাস গাছের একটি মরা ডাল ভেঙে পড়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরন হয় এবং তিনি ঘটনা স্থলেই মারা যান।
চলনবিল বার্তা chalonbeelbarta.com