তাড়াশ চলনবিলের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন : জরুরী পদক্ষেপের আহবান

Spread the love

হাদিউল হৃদয়: সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর উদ্যোগে র‌্যালী ও “তাড়াশ চলনবিলের পরিবেশগত ঝুঁকিসমূহ ঃ করণীয় পর্যালোচনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ জুন) সকালে র‌্যালী শেষে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন এর সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ্ আল মামুন। এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় পরিবর্তন এই কর্মসূচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য “প্রাণ ও প্রকৃতি রক্ষা করি-প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ি”।
সংস্থার পরিচালক আবদুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় তার স্বাগতিক ভাষনের পর প্রথমে প্লাস্টিক দূষণ বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন পরিবর্তনের উপপরিচালক রোখসানা খাতুন। এরপর প্রকৃতি ও পরিবেশ ক্ষেত্রে তাড়াশ উপজেলার ইস্যুসমূহ তুলে ধরেন পরিবর্তনের কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা। মুক্ত আলোচনা পর্বে অংশ নেন তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সনাতন দাস, সাংবাদিক প্রভাষক এম, আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, জ্যেষ্ঠ সাংবাদিক জাকির আকন, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাংবাদিক লুৎফর রহমান, এনজিও কর্মকর্তা ও সাংবাদিক মোহসীন আলী, তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজ, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার মো. সামছুজোহা, সমাজকর্মী মতিউর রহমান, প্রতিবন্ধী নেতা মোতাহার হোসেন ও আব্বাস উদ্দিন প্রমূখ।
এ সময় বক্তারা প্রাণ প্রকৃতি সমৃদ্ধ চলনবিলের তাড়াশ উপজেলার অধিকাংশ খাল-বিল দখল ভরাট, ফসলী জমি কেটে প্রায় ১২ থেকে ১৪ হাজার পুকুর খনন, ফসল উৎপাদনে প্রয়োজনের চেয়ে অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, পাখি নিধন, মৎস্য চাষে মাত্রাতিরিক্ত গ্রোথ হরমন ব্যবহার, পরিবেশ বিপন্নকারী গাছ লাগানো, অপরিকল্পিত সড়ক, ব্রীজ, কালভার্ট নির্মাণ চলছে। পাশাপাশি বর্ষাকালে সোঁতি জাল, চায়না দুয়ারী জাল ব্যবহার করে মা ও ডিমওয়ালা মাছ নিধন করার মাধ্যমে জীববৈচিত্র্য ধ্বংস করায় পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। এ সংক্রান্ত সভায় উপস্থাপিত তাড়াশ উপজেলার ৪১টি ঝুঁকিপূর্ণ ইস্যু নিয়ে তারা আলোকপাত করেন। যা নিয়ে আলোচনা সভায় সকল বক্তা উদ্বেগ প্রকাশ করেন এবং এ ব্যাপারে সরকারী প্রশাসন ও স্থানীয় নাগরিক সমাজের সম্মিলিত ও সুপরিকল্পিত কার্যকরী জরুরী পদক্ষেপের আহবান জানান।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD