উল্লাপাড়া
সাপ্তাহিক চলনবিল বার্তা, সংখ্যা ২৮, ২০২৪
উল্লাপাড়ায় বোরো ধান ঘরে তুলছেন কৃষকরা
ডাঃ আমজাদ হোসেন: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন বছরের প্রধান আবাদের বোরো (ইরি) ধান ফসল কাটা শুরু হয়েছে। উপজেলার রামকৃষ্ণপুর, সলঙ্গা, সদর উল্লাপাড়া ইউনিয়ন এলাকাসহ বিভিন্ন এলাকার মাঠের পাকা বোরো ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। বোরো (হাইব্রিড), বোরো (উফশী) ও বোরো (স্থানীয়) মিলে মোট ৪৭ নাম জাতের ধান আবাদ করা হয়েছে। এবার ধানের ফলন ভালো হচ্ছে বলে জানায় কৃষকরা। আর দিন যেতেই ধান …
Read More »সাপ্তাহিক চলনবিল বার্তা, সংখ্যা ২৭ বুধবার ১ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১ ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ
কোটেশনঃ “বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না”। – প্রতিভা বসু নওগাঁ মুক্তিযুদ্ধের গল্প শুনি (গুরুদাসপুরের রবিউল ইসলামের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথার গল্প কথা) মোঃ আবুল কালাম আজাদ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে যখন মহান মুক্তিযুদ্ধে যান তখন রবিউল ইসলামের বয়স ১৬ বছর। বড়াইগ্রাম পাইলট হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থী রবিউল। এই প্রতিবেদক তাঁর কাছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইতিহাস …
Read More »তাপদাহ : বোরোর আবাদ নিয়ে চিন্তিত উল্লাপাড়ার কৃষক
ডাঃ আমজাদ হোসেন : দেশের অন্যান্য এলাকার মতো সিরাজগঞ্জের উল্লাপাড়াতে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। প্রচণ্ড গরমে অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। ফলে বোরো ধান আবাদে অগভীর সেচ মেশিনগুলোয় পানি উঠছে কম। এতে সেচে সময় লাগছে বেশি। এতে বাড়ছে সেচ খরচ। কৃষক রয়েছেন দুশ্চিন্তায়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার মোট ৩০ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো …
Read More »উল্লাপাড়ায় ৩ পদে ১৮ জনের মনোনয়নপত্র দাখিল
উল্লাপাড়া প্রতিনিধিঃ ২য় ধাপে অনুষ্ঠিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন সেলিনা মির্জা মুক্তি, নবী নেওয়াজ খাঁন, মোঃ জহুরুল ইসলাম মিল্টন, হেদায়েত আহমেদ এলান, মোঃ ইদ্রিস আলী, মো: আকমাল হোসেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন মোঃ আবু …
Read More »উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নজরুল ইসলাম: রেল লাইন পথে পায়ে হেঁটে যাওয়ার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে ইয়াদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার (১৪ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইয়াদুল ইসলাম উপজেলার আদর্শ গ্রামের আব্দুল লতিফের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ইয়াদুল ইসলাম ট্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘাটিনা রেলসেতু …
Read More »ঈদ উপলক্ষে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ: উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামে বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামে বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়। খাদুলী মানবসেবা ফাউন্ডেশন এ খেলার আয়োজন করে। এ খেলায় স্থানীয় খেলোয়াড় ছাড়াও আশপাশের জেলা থেকে বেশ কয়েকটি দল অংশ গ্রহণ করে। এ …
Read More »পলাশ ডাঙা যুবশিবিরের সর্বাধিনায়ক আব্দুল লতিফ মির্জা
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দল ও কর্মী পাগল নেতা।আবদুল লতিফ মির্জা মুক্তি বাহিনীর একজন অন্যতম সদস্য ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে পলাশ ডাঙ্গা যুব শিবির পরিচালনা করেন। এছাড়াও তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তাহার ছিল সক্রিয় ভূমিকা। তার ব্যক্তিগত রাজনৈতিক জীবন …
Read More »সলঙ্গার গল্প গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ
জি,এম স্বপ্না : পবিত্র মাহে রমজানে ছিন্নমুল, অসহায়,হতদরিদ্রদের মাঝে হাসি ফুটাতে ঈদ উপহার বিতরণ করেন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ। রবিবার (৭ এপ্রিল) সকাল ৯ টায় সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে শতাধীক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।রোজাদার নারী-পুরুষদের হাতে হাতে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেন সংগঠনের সদস্যরা।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,পোলার চাউল,চিনি,দুধ,লাচ্ছা,আলু, পেয়াজ,লবণ,তেল,ডাল,সাবান ইত্যাদি। স্বাগত বক্তব্য …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com