চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মল্লিকচক রামচন্দ্রপুর দ্বি মুখী উচ্চ বিদ্যালয় (জেএমআর) এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মন্ডতোষ ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রওশন আলম হায়দার। গত ২৪/০৮/২০২৬ইং তারিখে স্মারক নং জেএমআর উ/বি ২০২৬ (০৮) ০০০ (২০) ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসানের স্বাক্ষরিত এক পত্রে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com