১,৯৯৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।        এরই ধারাবাহিকতায় গত ০৯ মার্চ ২০২৫ খ্রিঃ, দুপুর ১৪.০৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন আমতলী সাকিনস্থ শিয়ালকোল বাজারের পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শপিং ব্যাগে লুকানো অবস্থায় ১,৯৯৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২।        গ্রেফতারকৃত আসামি ১। মোঃ মঞ্জুর আলম (৩৪), পিতা- মৃত ইউনুস আলী, সাং- সরাইচন্ডি, থানা ও জেলা- সিরাজগঞ্জ।

৩।        প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।

৪।        গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD