অপরাধ-আদালত

রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, ছিনতাই সন্দেহ

মো: মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল)সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন খৈচালা বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর …

Read More »

সলঙ্গার অটো চালক নাঈমের লাশ উদ্ধার

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ  :  সিরাজগঞ্জের সলঙ্গা থানার  মালতিনগর গ্রামের নাঈম হোসেন (২৫) নামের এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল বুধবার (২৯ এপ্রিল)সকালে রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) …

Read More »

 তাড়াশে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ: ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বলদীপাড়া এলাকার একটি লিচু বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— তাড়াশ উপজেলার বলদীপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), একই …

Read More »

ভাঙ্গুড়ায় অসুস্থ পশু জবাই চেষ্টার অপরাধে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় শরৎনগর বাজারের বেইলি ব্রিজের মাংসের দোকানে অসুস্থ পশু জবাই এর চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে চালিয়ে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণে আদালত। রবিবার (২৬ এপ্রিল) রাত ৮ টার দিকে ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎনগর বাজারের বেইলি ব্রিজের পূর্ব পাশে মাংসের দোকানদার মোঃ বাচ্চু মোল্লা (৫৮) অসুস্থ পশু জবাই এর চেষ্টায় কারণে …

Read More »

ভাঙ্গুড়ায় মব সন্ত্রাস করে দোকান ভাঙচুরের প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: বৈধ কাগজপত্র থাকা স্বত্বেও মব সন্ত্রাস করে দোকান ঘর ভাঙচুর ও মারধরের ঘটনায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কিছু সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। এমন ধরনের ঘটনা পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া মাদ্রাসা মোড়ে ঘটেছে। এই ঘটনায় সোমবার  (২৭ এপ্রিল ২০২৬) বেলা ২ টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার পক্ষে রাজিব আহমেদ ও মোঃ আব্দুল মজিদ …

Read More »

রায়গঞ্জে ভূমিহীনদের সংবাদ সম্মেলনে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা

 জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধান কাটায় বাধা,মিথ্যা মামলা ও দীর্ঘদিনের হয়রানীর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীন সংগঠনের সদস্যরা।আজ শনিবার সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়নের ভূমিহীন কৃষকেরা তাঁদের দুর্দশার কথা তুলে ধরে প্রশাসনের জরুরী সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন শেখ।তিনি জানান, …

Read More »

অবৈধভাবে মাটি কাটার দায়ে তাড়াশে ড্রাম ট্রাক জব্দ,  আটক ও জেল জরিমানা 

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি , তাড়াশ:  তাড়াশ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে ৪টি ড্রাম ট্রাক জব্দ এবং ৪ চালককে আটকের পর ২৫দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পৌর শহরের শোলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা হলো, নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন (২১), গুরুদাসপুর উপজেলার মহরম …

Read More »

পুকুর দখলকে কেন্দ্র করে তাড়াশে দুই পক্ষের সংঘর্ষ,  আহত ২০ 

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি,তাড়াশ : তাড়াশে তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামে মসজিদের পুকুর সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মানববন্ধন চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত প্রায় ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাবরগাড়ি জামে মসজিদের পুকুর নিয়ে গ্রামবাসী ও একটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর প্রতিবাদে গত  রোববার (১৯ এপ্রিল) সকালে …

Read More »

তাড়াশে দলিল লেখকের অভূতপূর্ব প্রতারণা !

বিশেষ প্রতিনিধি: “ও আল্লাহরে, টাকা কোথায় পাবো! আদালতে গেলেও টাকা, যেখানে যাব টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো? একমাত্র সম্বল সোয়া বিঘা কৃষি জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছি। আমার ছেলে বহু কষ্টে উপার্জিত টাকায় দেশে দের বিঘা জমি কিনেছে। সেই জমি দলিল লেখক নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছেন। ছেলে বিদেশে থাকে, আমরাও পড়ালেখা জানি না। আমাদের অজ্ঞতা ও সরলতার …

Read More »

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন। শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত  উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।  মোঃ খাইরুল ইসলাম (১৯)ওই গ্রামের …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD