ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান। এ সময় বক্তারা বলেন, অপুষ্টি রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একটি স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার। এছাড়াও স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ এবং সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com