পুকুর দখলকে কেন্দ্র করে তাড়াশে দুই পক্ষের সংঘর্ষ,  আহত ২০ 

Spread the love
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি,তাড়াশ :

তাড়াশে তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামে মসজিদের পুকুর সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মানববন্ধন চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত প্রায় ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাবরগাড়ি জামে মসজিদের পুকুর নিয়ে গ্রামবাসী ও একটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর প্রতিবাদে গত  রোববার (১৯ এপ্রিল) সকালে গ্রামবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে রাজ্জাক গ্রুপ ও মসজিদ পক্ষের গ্রুপের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা তুমুল সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  এ বিষয়ে তাড়াশ থানার ওসি(তদন্ত) অফিসার শাহ আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD