রায়গঞ্জে ভূমিহীনদের সংবাদ সম্মেলনে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা

Spread the love
 জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধান কাটায় বাধা,মিথ্যা মামলা ও দীর্ঘদিনের হয়রানীর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীন সংগঠনের সদস্যরা।আজ শনিবার সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়নের ভূমিহীন কৃষকেরা তাঁদের দুর্দশার কথা তুলে ধরে প্রশাসনের জরুরী সহযোগীতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন শেখ।তিনি জানান, সোনাইডাঙ্গা বিলের একটি পরিত্যক্ত জমিতে বহু বছর ধরে ভূমিহীন পরিবারগুলো চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন।জমিটি সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত এবং এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।আদালত থেকে বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারী রয়েছে বলে দাবী করা হয়।
তবে অভিযোগ উঠেছে,আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী জোতদার গোলাম হোসেন ও তাঁর সহযোগীরা ধান কাটতে বাধা দিচ্ছেন।পাশাপাশি ভূমিহীন কৃষকদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানী করা হচ্ছে।ফলে এসব পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপেও ভুগছেন।এমন কি নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়,এর আগে কয়েক দফা ভূমিহীনদের ওপর হামলার ঘটনা ঘটেছে।এসব হামলায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়ে স্থায়ী পঙ্গুত্বের শিকার হয়েছেন।
এ অবস্থায় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে ধান কাটার পরিবেশ নিশ্চিত করা,মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিরাপত্তা প্রদানের দাবী জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি রহমত আলী,’নিকেরা করি’ সংস্থার রায়গঞ্জ উপজেলা সমন্বয়ক আছাবুর রহমান, রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD