ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় শরৎনগর বাজারের বেইলি ব্রিজের মাংসের দোকানে অসুস্থ পশু জবাই এর চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে চালিয়ে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণে আদালত।
রবিবার (২৬ এপ্রিল) রাত ৮ টার দিকে ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎনগর বাজারের বেইলি ব্রিজের পূর্ব পাশে মাংসের দোকানদার মোঃ বাচ্চু মোল্লা (৫৮) অসুস্থ পশু জবাই এর চেষ্টায় কারণে সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে আদালত বসিয়ে এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত মাংস ব্যবসায়ী মোঃ বাচ্চু মোল্লা হারোপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলী মোল্লার ছেলে।এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান এর ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত মোঃ বাচ্চু মোল্লা কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১ এর ৪ ও ৮ ধারা ভঙ্গে ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
সে সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ শারমিন আক্তার ও স্যানেটারি ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন,ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা। ঘটনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, অসুস্থ পশু জবাই এর চেষ্টার অভিযোগে অভিযুক্ত কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১ এর ৪ ও ৮ ধারা ভঙ্গে ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com