রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধান কাটা নিয়ে সৃষ্ট বিরোধ, মামলা ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে জটিলতার অবসান হয়েছে। আদালতের নির্দেশনা অনুসরণ করে শেষ পর্যন্ত ভূমিহীন কৃষকেরা নির্বিঘেœ তাদের রোপণ করা ধান ঘরে তুলতে সক্ষম হয়েছেন।গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী উভয় পক্ষকে ডেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। পর্যালোচনার ভিত্তিতে আদালতের নির্দেশ অনুযায়ী ভূমিহীন কৃষকদের ধান কাটার অনুমতি প্রদান করা হয়। পরে প্রশাসনের তদারকি এবং থানা পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ধান কাটা কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে শনিবার (২৫ এপ্রিল) সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভূমিহীন সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, সোনাইডাঙ্গা বিল এলাকায় তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসলেও কিছু প্রভাবশালী ব্যক্তি ধান কাটায় বাধা দিচ্ছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। এতে তারা আর্থিক ক্ষতি ও মানসিক চাপে পড়েন।বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন দ্রুত উদ্যোগ গ্রহণ করে। আলোচনার মাধ্যমে উভয় পক্ষকে সমঝোতায় এনে আদালতের নির্দেশনা কার্যকর করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “আদালতের আদেশ ও বৈধ কাগজপত্রের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সবসময় সচেষ্ট।প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভূমিহীন সংগঠনের নেতারা জানান, এতে তাদের দীর্ঘদিনের উদ্বেগ কেটেছে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com