তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রাচীনকাল থেকেই মালপত্র বহন ও মানুষের বাহন হিসেবে ঘোড়ার ব্যবহার হয়ে আসলেও আধুনিকতার ছোঁয়ায় আজ প্রায় বিলুপ্তির পথে। যেখানে যান্ত্রিক ট্রাক্টর ও পাওয়ার টিলারের যুগে ফসলের মাঠে গরুর হালের দেখাও মেলে না।সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক কৃষক। তিনি গরুর বদলে একটিমাত্র ঘোড়া দিয়ে জমিতে মই ও চাষাবাদের কাজ করছেন। ব্যতিক্রমী এই কৃষকের নাম শফিকুল ইসলাম। তিনি তাড়াশ উপজেলার …
Read More »ইতিহাস ও ঐতিহ্য
পাবনা জেলা কাব ক্যাম্পুরিতে বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
চাটমোহর (পাবনা) প্রতিনিধি বাংলাদেশ স্কাউট পাবনা জেলা আয়োজিত ৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরিতে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল প্রথম স্থান অধিকার করেছে। গত ৩ থেকে ৭ সেপ্টম্বর পাবনার আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়। ‘দীপ্ত শপথ হাতে হাত,কাবেরা আনিবে রাঙা প্রভাত’ এই থিম নিয়ে ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরিতে জেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব …
Read More »চলনবিল হতে পারে পর্যটনের নতুন ঠিকানা
মো. মাজেম আলী মলিন,সহকারী অধ্যাপক, সাংবাদিক ও কলামিস্ট # ০১৭১৯৭৩৪৫২০ বর্ষার আকাশ যখন মেঘের নীলচে বিষণ্নতা মুছে জলরঙে ভেসে ওঠে, তখন চলনবিলও যেন বদলে ফেলে তার চিরচেনা শরীর। চারদিকে শুধু জল আর জল। দিগন্তজোড়া জলরাশি, দূরে ভেসে থাকা নৌকা, বৈঠার ছলাৎ-ছলাৎ শব্দ, জেলেদের ব্যস্ততা—সব মিলিয়ে মনে হয়, এটি কোনো সাধারণ বিল নয়; প্রকৃতির নিজের হাতে লেখা এক দীর্ঘ কবিতা। বর্ষায় …
Read More »ভাঙ্গুড়ায় সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকতার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় অবসর প্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকতার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এ সময় প্রথমে পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল ও বগুড়া সেনানিবাসের একটি চৌকস দল সামরিক সম্মান প্রদর্শন করে গার্ড অফ অনার প্রদান করেন। তিনি ৭ আগষ্ট রাত নয়টায় ইন্তেকাল করেন,পরের দিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পাটুলী পাড়া কবরস্থানে মরহুম আকতার …
Read More »আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক মাস্টার আর নেই
ফারুক আহমেদ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড আমশড়া গ্রামের বাসিন্দা নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শামসুল হক মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী….রাজিউন)। তিনি গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর ) বার্ধক্য ও শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। …
Read More »উল্লাপাড়ায় রোপা আউশ ধান কাটায় ব্যস্ত মানুষ
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোপা আউশ ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় এবং তুলনামূলক কম খরচে ফসল ঘরে তুলতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়ায় রোপা আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৫২ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হেক্টর বেশি জমিতে এবার আবাদ হয়েছে।মোট …
Read More »তাড়াশে উত্তর শ্যামপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে টিকিয়ে রাখতে ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে উত্তর শ্যামপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে এক জমজমাট ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং …
Read More »চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। উপজেলা ও পৌর পূজা উদযাপনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো পূজা অর্চনা,আলোচনা সভা,ধর্মীয় আলোচনা,কীর্তন ও মহা প্রসাদ বিতরণ। এ উপলক্ষে সকাল ১১টায় পৌর শহরের শ্রী শ্রী রাধাবল্লভ বিগ্রহ মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী …
Read More »তাড়াশের গুড়পিপুলে আনন্দ শোভাযাত্রা
সোহাগ হোসেন: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুড়পিপুল বাজারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ, পূজা-অর্চনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
Read More »ইসলামে খেলাফত ও প্রচলিত গণতন্ত্র: কোথায় মিল, কোথায় মৌলিক সংঘর্ষ?
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ লেখক, দাঈ ও গবেষক রাষ্ট্র মানুষের সামাজিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ব্যক্তি যেমন তার পরিবারে দায়িত্বশীল, তেমনি রাষ্ট্রও তার নাগরিকদের নিরাপত্তা, অধিকার, ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব বহন করে। একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, শাসক কীভাবে নির্বাচিত হবে, আইন কীভাবে প্রণীত হবে এবং জনগণের সঙ্গে শাসকের সম্পর্ক কেমন হবে—এসব প্রশ্ন যুগে যুগে মানুষের চিন্তার …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com