khabor

জঙ্গলমহলে আলোর শরীর সিদো-কানহো, ক্ষুদিরামের

অন্ধকার মঞ্চ থেকে ছিটকে আসছে আলো। তার ভিতরেই ফুটে উঠছে দু’টি অবয়ব— তির, ধনুক হাতে বলিষ্ঠ দুই যুবক। সিদো, কানহোর জীবন নিয়ে আট মিনিটের প্রদর্শন। আর আছে ক্ষুদিরাম বসুর জীবনী। তাও আট মিনিটের। তাতেই আপ্লুত ঝাড়গ্রামের আট থেকে আশি। এ বারের জঙ্গলমহল উৎসবে আয়োজন করা হয়েছে লেজার-শোয়ের। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সুকুমার হাঁসদার উদ্যোগে ওই লেজার শো-র পরিকল্পনা। দু’টি প্রদর্শনের …

Read More »

পেঁয়াজের খোসা থেকে বিদ্যুৎ, গবেষণা আইআইটি-তে

পচা ফুলকপির অংশ, কুমড়ো বা আলুর খোসা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের নজির রয়েছে। এ বার পেঁয়াজের খোসা থেকেও বিদ্যুৎ উৎপাদন করলেন খড়্গপুর আইআইটি-র গবেষকরা। আইআইটি-র মেটিরিয়াল সায়েন্স বিভাগের অধ্যাপক ভানুভূষণ খাটুয়ার তত্ত্বাবধানে গবেষণাতেই আবিষ্কার হয়েছে এই নয়া প্রযুক্তি। একইসঙ্গে গবেষণা করছিলেন ভানুভূষণবাবুর গবেষক ছাত্র সুমন্তকুমার করণ, সন্দীপ মাইতি এবং কোরিয়ার পোস্টেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনকোন কিন। পেঁয়াজ থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তির …

Read More »

ফার্মাসিস্ট কোথায়, প্রশ্নে অভিযান ওষুধ দোকানে

ড্রাগ কন্ট্রোলারের প্রতিনিধি ছা়ড়া কাউকে নথিপত্র দেখানো যাবে না, জানিয়ে দিলেন মালিক। মুহূর্তে ফোন। খানিক বাদে হাজির স্বয়ং মহকুমাশাসক।— বৃহস্পতিবার কালনায় ওষুধের দোকানে অভিযানে বেরিয়ে এমনই ঘটনার সাক্ষী রইলেন প্রশাসনের কর্তারা। তাঁদের দাবি, কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়ম নজরে পড়েছে। কী ভাবে চলল অভিযান? বৃহস্পতিবার বিকেলে কালনা মহকুমা হাসপাতালে সামনে দাঁড়াল দু’টি গাড়ি। নামলেন ম্যাজিস্ট্রেট মালবিকা খাটুয়া …

Read More »

সেতু বেয়ে উঠেছে বট, আশঙ্কা দুর্ঘটনার

সেতুর গা বেয়ে উঠেছে বট, অশ্বত্থ। সেতুর তলায় রাখা বালির বস্তা। এমনই হাল এসটিকেকে রোডের উপরে পূর্বস্থলী ২-এর লোহাচুর এলাকার সেতুটির। এই সেতু দিয়েই রাতভর পাথর, বালিবোঝাই ট্রাক যাতায়াত করে। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও সেতুটির সংস্কার করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বহু দিন আগে পূর্বস্থলী থেকে কাটোয়া যাওয়ার পথে ২৫ ফুট লম্বা সেতুটি তৈরি করা হয়। …

Read More »

পারদ সাতে, শীতলতম দিন জেলায়

নয় থেকে এক ধাক্কায় সাতে! বৃহস্পতিবার, মরসুমের শীতলতম দিনে কাঁপল জেলা। ‘ক্যালেন্ডারে পৌষ। কিন্তু, উত্তরে হাওয়ার কাঁপুনি কই?’ কিছু দিন আগেও অনেকেই বলছিলেন সে কথা। সেই দল থেকে বাদ যাননি বোলপুর সহ শ্রীনিকেতন-শান্তিনিকেতন এলাকার মানুষও। পৌষমেলাতেও স্থানীয় হোক কিংবা পর্যটক— প্রত্যেকের মুখে একটাই কথা ছিল, ‘‘মেলায় ঠান্ডাটা সেই আর আগের মতো পড়ে না!’’ শীত যে হারিয়ে যায়নি তারই প্রমাণ মিলল …

Read More »

পাথর-জট কাটাতে মন্ত্রিগোষ্ঠী

 বৈধ না অবৈধ, এই বিতর্কের জাঁতাকলে আটকে থাকা বীরভূমের পাথর শিল্পাঞ্চলের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জট কাটাতে মন্ত্রিগোষ্ঠী বা জিওএম (গ্রুপ অফ মিনিস্টার্স) গঠিত হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে সচিব পর্যায়ের কমিটিও। বৃহস্পতিবার জয়দেবের মঞ্চ থেকে পাথর শিল্পাঞ্চলের সঙ্গে জড়িত সকলের উদ্দেশে এই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর আশা, এর ফলে সমাধানসূত্র মিলবে। সঙ্গে মাওবাদী নিয়ে খোঁচা …

Read More »

লোকশিল্পীরা আরও কাজ পাবেন: মমতা

বিবিধ সরকারি প্রকল্পের প্রচারে লোকসঙ্গীত শিল্পীদের আরও বেশি করে কাজে লাগানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বীরভূমের জয়দেব বাউল ও লোক উৎসবের মঞ্চ থেকে এ কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য শিল্পীদের আয় কিছুটা বাড়ানো। লোকশিল্পীদের ডেটা ব্যাঙ্ক তৈরি নিয়ে বীরভূম জেলা প্রশাসনের কাজও প্রশংসিত হয়েছে। ২০১৫ সাল থেকে পর পর তিন বার জয়দেবে এই উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। অন্য বারের …

Read More »

কন্যাশ্রীর টাকায় তৈরি হল শৌচাগার, ফুল দিল প্রশাসন

সকাল হলেও কুয়াশা কেটে সুয্যিমামার দেখা তখনও মেলেনি। শীত-সকালে আড়মোড়া ভাঙছিল বাংলাদেশ সীমানা লাগোয়া গ্রাম শিবনগর। সাদামাটা দোচালা বাড়ির আটপৌরে উঠোনে হুড়মুড় করে গাড়ি ঢুকতে দেখে বেশ হকচকিয়ে গিয়েছিল কলেজ পড়ুয়া শাবানা ইয়াসমিন। তাঁর বাড়ির লোকেদের অবস্থাও তথৈবচ। কিছু বুঝে ওঠার আগে সাহেবি পোশাক পরা সরকারি অফিসাররা উঠোনে নেমে তাঁরই খোঁজ করছে শুনে প্রায় হতবাক ইয়াসমিন। তাঁর বিস্ময় কাটান ডোমকলের …

Read More »

ইঞ্জেকশন দিতেই মারা গেল কিশোর, অভিযোগ পরিবারের

বাড়ির লোকের দাবি, হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার পরেই নেতিয়ে পড়েছিল কিশোর। জ্ঞান আর ফেরেনি। আর, সেই সূত্রেই ভুল চিকিৎসার অভিযোগ তুললেন কৃষ্ণনগরের বিন্দুপাড়া লেনের সৌমিত্র মণ্ডলের (১৩) পরিবার। ঘূর্ণী হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌমিত্রের পেটে ব্যথা বাড়তে থাকায় বাড়িতে ভরসা না করে বুধবার দুপুরে তাকে ভর্তি করানো হয়েছিল  শক্তিনগর জেলা হাসপাতালে।  সেখানেই তার চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার মারা যায় ছেলেটি। তার পরিবারের …

Read More »

নদীগর্ভে তলিয়েছে পিকনিক স্পট, আতঙ্ক

বছর কয়েক আগেও প্রায় ৪০০ মিটার চওড়া পিকনিক স্পটে লোকের ভিড় থিক থিক করত। কচিকাঁচাদের হুল্লোড় দেখা যেত। কিন্তু এখন সে সব অতীত। ফলতার হুগলি নদীর ভাঙনের ফলে তলিয়ে যাচ্ছে পিকনিক স্পটগুলি। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলতা ব্লক ও পঞ্চায়েতের বেলেশ্বর গ্রামের পাশে হুগলি নদীর চরে দূর দূরান্ত থেকে পিকনিক …

Read More »

Collection of premium WordPress themes

Website Design, Developed & Hosted by ALL IT BD