তাড়াশে দুঃস্থ নারীদের দর্জি প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ২৪জন দুঃস্থ ও অসহায় নারীকে কর্মসংস্থান প্রদান ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে দর্জি প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ সভাপতিত্বে ওই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী।বক্তারা বলেন, সেলাই প্রশিক্ষণ ও মেশিন পাওয়ার মাধ্যমে দুঃস্থ নারীরা ঘরে বসে কাজ করে আয়-রোজগার করতে পারবেন। এতে তাঁদের আত্মনির্ভরশীলতার পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতাও বাড়বে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিএফ তাড়াশ এর বাস্তবায়নে ওই প্রশিক্ষণ কর্মসূচি ও সেলাই মেশিন বিতরনের সমাপনি অনুষ্ঠনে অনুষ্ঠিত হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD