khabor

ইয়াবাসহ নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আটক

চাটমোহর প্রতনিধি: পাবনার চাটমোহরে ইয়াবা ট্যাবলেটসহ আবদুল মালেক (২৪) নামের ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের গেস্ট রুম থেকে তাকে আটক করা হয়। সে মির্জাপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এবং নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে আবদুল মালেক নামের ওই যুবক …

Read More »

সিংড়ায় দৃষ্টি ফিরে পেলো ৪১ জন ব্যক্তি

রাজু আহমেদ, সিংড়াঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে সম্প্রতি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত চক্ষু ক্যাম্পে বাছাইকৃত প্রথম ধাপের ৪০জনের পর গতকাল ২য় ধাপে আরো ৪১জনের ছানী অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার ঢাকায় দৃষ্টি চক্ষু হাসপাতালে তাদের ছানী অপারেশন করা হয়। এতে করে ৪১ জন নারী এবং পুরুষ তাদের দৃষ্টি ফিরে পেয়ে আনন্দ প্রকাশ …

Read More »

তাড়াশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান

তাড়াশ প্রতিনিধি : তাড়াশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার তাড়াশ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান তাড়াশ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা গাজী সাইদুর রহমান সাজু, …

Read More »

প্রেমিকের জন্য শিশুকে খুন

মাহবুব আলম বাবু : নাটোরের সিংড়ায় প্রেমিকের সাথে পালিয়ে যাবার টাকার অভাবে নিজের মামাত বোন জুঁইকে হত্যা করেছে প্রেমিকা সারজিনা খাতুন (১৯)। বাড়ির অদূরে একটি বিল হতে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। জুঁইকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এসময় তার কানে থাকা দু আনি স্বর্ণ এবং নাকফুল নেয় খুনি সুরজিনা। তবে কথিত প্রেমিকের পরিচয় …

Read More »

তাড়াশে বিশ্ব মা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব মা দিবস ২০১৯ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলাচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মর্জিানা ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার- মো: …

Read More »

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ ফজলুর রহমান: তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে  তাড়াশ-রায়গঞ্জের এমপি মহোদয় কর্তৃক নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন ও ২০১৯ সালে এস.এস.সি, দাখিল ও এস.এস.সি ভোকেশনাল পরীক্ষায় পাশকৃত কৃতি ছাত্রীদের ক্রেষ্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে গত শনিবার বিকালে। চলনবিলের প্রাণ কেন্দ্রে অবস্থিত শতভাগ ভাল ফলাফল অর্জন প্রত্যাশি এলাকার নারী শিক্ষার একমাত্র উচ্চ বিদ্যাপিঠ তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ। কলেজটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে …

Read More »

ট্রেনিং হলেও মুক্তিযুদ্ধে যাওয়া হলো না

আবদুর রাজ্জাক রাজু আমি তখন দশম শ্রেনির ছাত্র। তাড়াশ ইসলামিয়া পাইলট হাইস্কুল। এ স্কুলেই মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে বন্দুক প্রশিক্ষণের শিবির স্থাপন করা হল। যতদূর স্মৃতি যায়, অধিকাংশ প্রশিক্ষণার্থী ছিল এই হাইস্কুলের ছাত্র। তবে কিছু রাজনীতি করনেওয়ালা স্থানীয় বাইরের যুবকও ছিল। আমিও ক্যাম্পে যথারীতি ভর্তি হলাম বাড়ী থেকে বিছানা-কাঁথা নিয়ে এসে। এব্যাপারে আমার পিতারও অনুপ্রেরণা ছিল যথেষ্ট। কারণ তিনি আপাদমস্তক …

Read More »

সিয়াম সাধনার আত্মিক ও আধ্যাত্মিক তাৎপর্য

সৈয়দ সাইদুর রহমান সাইদ মানুষের মতো মানুষ যদি হতে চাও ১০ টি স্বভাব তুমি দূর করে দাও কাম, ক্রোধ, লোভ, হিংসা আর মদ অহংকার বখিলিপনা মিথ্যা গীবত। মানুষের মতো মানুষ যদি হতে চাও ১০টি স্বভাব তোমার ভিতরে জন্ম দাও প্রজ্ঞা, বিনয়, ক্ষমা, ভয়, কৃতজ্ঞতা, ধৈর্য ,ভক্তি, সেবা, প্রেম, খাঁটিত্বতা। প্রসপারিনা নামক জনৈক ভদ্রমহিলা সেদিন কথার প্রসঙ্গে বলেছিলেন“ মানুষের মতো মানুষ …

Read More »

প্রবাসীর স্ত্রীর মা হওয়া নতুন কিছু নয়

গাজী সৈদয়দ শুকুর মাহমুদ গত পরশু দিনের দৈনিক কলম সৈনিক পত্রিকার খবরে প্রকাশÑ শাহজাদপুরের দোলন মা হয়েছে, বাবা হবে কে? যৌবনবতী স্ত্রী রেখে যারা প্রবাসে যায় তাদের প্রায়ই এমনটি হয়। সৌখিন যুবক শখ করে সুন্দরী দোলনকে বিয়ে করেছে। দোলন স্বামীর কাছে সুখ চায়। দোলনের স্বামী সুখ আনতে প্রবাসে যায়। দু’বছর প্রবাসে গত হয়। স্বামী ফিরে আসে না। দোলন এখন জীবনের …

Read More »

তাড়াশে টুং টাং শব্দে মুখরিত কামারপারা

হাদিউল হৃদয় : সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় ইরি-বোরো ধান কাটা সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে কামার শিল্পীরা। দম ফেলাবারও যেন সময় পাচ্ছেনা তারা। দিন রাত টুংটাং শব্দে মুখরিত হচ্ছে হাট বাজারসহ কামার বাড়িতে। সরজমিনে ঘুরে দেখা যায়, কামার শিল্পীরা রানীহাট, গুল্টাবাজার, বারুহাস, বিনসাড়া, নওগাঁসহ উপজেলার বিভিন্ন স্থানে কামারদের বাড়িতে রাত দিন টানা পরিশ্রম করছেন ইরি-বোরো ধান কাটার জন্য কাস্তে তৈরিতে। …

Read More »

Collection of premium WordPress themes

Website Design, Developed & Hosted by ALL IT BD