মো. আব্দুস সামাদ, উলিপুর
মুজিব বর্ষে শপথ করিরে
বঙ্গবন্ধুর স্বাধীন বাংলা গড়বো মোরা রে
মুজিব বর্ষের শপথ করিরে।
বাংলায় কত নেতা যে দেখলাম
বঙ্গবন্ধুর মত নেতা খুঁজে না পেলাম
ভাইরে খুঁজে না পেলাম
তাঁর স্বপ্ন সাধনা ছিল স্বাধীন বাংলারে
বঙ্গবন্ধুর স্বাধীন বাংলা গড়বো মোরা রে
মুজিব বর্ষে শপথ করি রে।
সে নেতা জাতীর জন্য কত কি করলেন
সার্বভৌম স্বাধীন বাংলা এনে যে দিলেন
ভাইরে এনে যে দিলেন
তাঁর রক্তে ভেজা সোনার বাংলা আমরা গড়বো রে
বঙ্গবন্ধুর স্বাধীন বাংলা গড়বো মোরা রে
মুজিব বর্ষে শপথ করি রে।
সে নেতা চলে গেছেন পরপাড়ে
আজো তিঁনি রয়ে গেছেন মোদের অন্তরে
ভাইরে মোদের অন্তর জুড়ে
সোনার বাংলা গড়ে এবার প্রমাণ করবো রে
বঙ্গবন্ধুর স্বাধীন বাংলা গড়বো মোরা রে
মুজিব বর্ষে শপথ করি রে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com