সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

Spread the love
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে,সিরাজগঞ্জ   কালেক্টরেট চত্বর থেকে এক বনার্ঢ়্য শোভাযাত্রা শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে, সিরাজগঞ্জ বাজার স্টেশন  মুক্তির সোপানে এসে বৃক্ষমেলার ফিতা কেঁটে ও রংবেরঙের বেলুন উড়িয়ে এঁর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। রবিবার ( ২৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে দশটায় পৌর শহরের মুক্তির সোপানে সামাজিক বন বিভাগ পাবনার, আয়োজনে  ও জেলা প্রশাসন সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায়  বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানের  শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত এর মধ্য দিয়ে শুরু করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা  সামাজিক বন বিভাগ পাবনার কাজী তারিকুর রহমান। আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলায় ১০০ জন উপকার ভূগীদের মাঝে চেক হাতে তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ জেলা মুক্তি যোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,  সিরাজগঞ্জ জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি একাব্বর আলী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন  বন  সংরক্ষক সহকারী ও সদস্য সচিব বৃক্ষ রোপণ  অভিযান ও বৃক্ষমেলা উদযাপন কমিটির রিজিয়া পারভীন মিষ্টি, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ এবং বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন নার্সারির মালিকগণ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক / শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এ সময়  সমাজিক বনায়ন ১০০ জন উপকার ভূগীদের মাঝে  জনপ্রতি ৩২ হাজার সাত শত ছিয়ান্নবই টাকা হারে ৩৯ লক্ষ ৩৫ হাজার একশত ষাট টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুর নব্বী খান জুয়েল।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD