স্টাফ রিপোর্টার: তাড়াশে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীণ বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার তাড়াশ সরকারি বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্ত্বরে বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল গণি’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমিক সুপার ভাইজার মোঃ নূরুন্নবী, তাড়াশ সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক গুলশান আরা, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আজিজ। শেষে অষ্টম শ্রেনীতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন এবং নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com