গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে জমিজমার বিরোধে ফুফুর দ্বারা হয়রানির শিকার হয়েছেন ভাতিজা। সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার বেলা ১১টায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নিজবাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবু সাইদ (৩৩)। তিনি ওই গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।সাইদ বলেন- আমি দূর্গাপুর মৌজার ৬২২ ও ৬২৩ দাগের মোট ৭১ শতক জমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছি। সপ্তাহখানেক ধরে ওই জমি নিয়ে ফুফুর সাথে বিরোধ চলছে। ২৬ জুন তিনি মিথ্যা মামলা দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করছেন। হয়রানি বন্ধে মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।আমিন মো. জামাত আলী বলেন- সাইদ নিজের জমিতেই আছে। রুবিয়ার অভিযোগ সত্য নয়।
রুবিয়ার চাচাতো ভাই আরিফুল ইসলাম সরেজমিন মাপজোক দেখে বলেন- জায়গা জমি না মেপে আমার বোন ভুলবশত মামলাটি করেছে। যদি জানতো মামলা করতো না।স্থানীয় আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজন জানান, রুবিয়া মামলা না করলেও পারতেন। সাইদকে অযথা হয়রানি করা হচ্ছে।এ ব্যাপারে অভিযুক্ত ফুফু রুবিয়া খাতুন বলেন- সাইদ অন্যায়ভাবে আমার জায়গার ওপর গাছ কেটে ইটের ঘর নির্মাণ করছে। বাঁধা মানেনি, তাই আদালতে মামলা করেছি।#
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com