আবদুর রাজ্জাক রাজু
করোনার আগমনেই
সড়কে আর জ্যাম নেই
করোনার এক ঠেলাতেই
জনতার ও স্রোত নেই।
করোনা এসেছে বলে
সবাই সতর্ক চলে
মেশা ঘেঁষা নিষিদ্ধ
করোনার মুল প্রতিপাদ্য।
করোনার এই আবির্ভাবে
বহু কিছু বদলে যাবে
শহর নগর সব ফাঁকা
ভীতির চাঁদরে ঢাকা।
করোনা নামের ভাইরাস
করলো কি যে সর্বনাশ
কেউ রুখতে পারে না তারে
মরছে মানুষ বিপুল হারে।
করোনা এক ঝাড়ুদার
দুনিয়া করে পরিস্কার
ময়লা আর আবর্জনা
যেথা সেথা কেউ ফেলে না।
মানুষ করলো বাড়াবাড়ি
করোনা দেয় শাস্তি তারই
তাই করোনার দু’টি স¦াদ
অভিশাপ ও আশীর্বাদ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com