শাহজাহান আলী, হামকুড়িয়া, তাড়াশ
(১৫ নভেম্বর সাংবাদিক রুহুল আমীনের ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে)
চলনবিলের সেই ছেলেটি রুহুল আমিন নাম
পড়ালেখা শেষ করে সাংবাদিকতা তার কাম।
গাঁও গেরামের সেই ছেলেটি পায়ে হেঁটে চলতো
ছোট বড় উঁচু-নিচু সবার কথা বলতো।
সারাদিন চলনবিলের কাব্য কথা আঁকতো
সাদামাটা জীবন যাপন সরলভাবে থাকতো।
জন্মেছিল সিংড়া থানার অজোপাড়া গ্রামে
গরীব দুঃখির কথা লিখে সাহস ও সুনামে।
শ্রমজীবি উদারতার স্কুল কলেজ পড়া
কামিল ক্লাস পাশ করে লিখে মজার ছড়া।
শিক্ষকতা বাদ দিয়ে ভাবে দেশের কথা
দিনরাত্রি লেখালেখি ঘোরে যথাতথা।
সাংবাদিকতার মহান পেশা জাগলো মনে আশা
সিংড়া থেকে তাড়াশ এসে গড়ে স্থায়ী বাসা।
চলনবিল জেলা আন্দোলন এম.এ হামিদ করে
রুহুল আমীনও সেই সংগ্রামে ছিল ভক্তিভরে।
৩টি জেলা ৯টি থানা সংগঠিত করে
চলনবিল জেলার জন্য মনে প্রাণে লড়ে।
তার ওস্তাদ-গুরু ছিলেন এম সেরাজুল হক
হামিদকেও অুনসরণ করছেন জীবন তক।
প্রতিবাদী লড়াই করে উঁচিয়ে রেখেছে মাথা
কষ্ট করেছে বুঝতে দেয়নি কাউতে দেয়নি ব্যথা।
সর্বশেষ অবদান তাড়াশ রিপোর্টার্স ইউনিটি গড়ে
কীর্তির মাঝে বাঁচবেন তিনি দীর্ঘ দিনের তরে।
চলনবিল আর তাড়াশ প্রেস ক্লাব তার হাতেই গড়া
শ্রদ্ধাভরে স্মরণ করে সাংবাদিক সতীর্থরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com