আবদুর রাজ্জাক রাজু
পবিত্র কোরআনে আল্লাহ বলেছেনঃ
‘মানুষের অমঙ্গল তার নিজের দু’হাতের কামাই’
তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব মূলত: এক মছিবত
এর কারণ হল এডিস মশার বংশ বিস্তার
কিন্তু প্রশ্ন হল-এ মশার এত বাড়বাড়ন্ত কেন
জবাব হবে তাদের সহায়ক পরিবেশ পাচ্ছে তাই।
তাহলে আবারো প্রশ্ন-কেন মানুষ এই অনুকুল
পরিবেশ করে দিচ্ছে মশাকে তার মরণ কামড় হানতে।
তখন উত্তর মিলবে, অধিক জনঘনত্ব, পরিবেশ বিধ্বংসী
তৎপড়তা, মানুষের অদম্য ভোগ-উপভোগ,অপরিচ্ছন্ন
জীবনযাপন, জলবায়ূ পরিবর্তন ইত্যাকার
এসব মশাকে সুযোগ করে দিচ্ছে ডেংগু রোগ ছড়াবার।
অবশ্য হাদিসে রয়েছে “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ”
কিন্তু এখনতো মানুষের সেই ঈমানই নড়বড়ে
মনে মানসে ও আমল-আকিদায়
পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতার বড়ই অভাব
তাই এখন মশা মারতে কামান দাগিয়েও
লাভ হচ্ছে না। মনে রাখতে হবে “একটি মাত্র মশাই
খোদা বিরোধী শাদ্দাদ বাদশাহকে পরাভূত করেছিল
কান দিয়ে ঢুকে মস্তিস্কে পৌছে”।
তাই বিশে^র মানবের জীবন যাপন প্রকৃতি বিরুদ্ধ
না হয়ে শুদ্ধ ও নির্মল হওয়া দরকার
তা না হলে শুধু ডেংগুই নয়- অনাগত দিনে
আরো নতুন ও অদ্ভুত ধরনের রোগ বালাইয়ে
বিশে^র মানব জাতিকে নাস্তানাবুদ হতে হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com