ডাঃ আমজাদ হোসেন মিলন
গত ২৫ জুলাই তাড়াশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার শুভ জন্মদিন। দেখতে দেখতে দুটি বৎসর পেরিয়ে তৃতীয় বৎসরে পদার্পণ করলো ব্যতিক্রমী জনপ্রিয় এই গ্রামীণ সাপ্তাহিক। এর আগে ৯ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকীর দিবসে প্রতিনিধিগণের উদ্যোগে চলনবিলের বিভিন্ন উপজেলায় র্যালী, আলোচনা সভা ইত্যাকার অনুষ্ঠিত হয়। শুরু থেকেই বেশ খ্যাতির সাথে উল্কার মত এ পত্রিকা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। চলনবিলের প্রতিটা জেলা উপজেলা- গ্রাম থেকে গ্রামান্তরে চলনবিল বার্তা পত্রিকা পাঠকের হৃদয়ের গভীরে স্থান পেয়েছে। তাই এলাকার জাতী, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে চলনবিল বার্তা পত্রিকা ইতোমধ্যে সবার অন্তরে ঠাঁই করে নিয়েছে।
বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে চলনবিল বার্তা এগিয়ে চলছে সবার আগে। চলনবিলের গহীন তলদেশ থেকে আমরা মুক্তা খুঁজে পেয়েছি যার মাধ্যমে সেটা হল চলনবিল বার্তা। পত্রিকাটির যাত্রা পথের সার্বক্ষনিক সঙ্গী হিসেবে সম্পাদক ছাড়াও আছেন বর্তমান তাড়াশ উপজেলা চেয়ারম্যান,তারুণ্যের উচ্ছাস,নব উদ্দীপনায় ভরপুর বলিষ্ঠ কণ্ঠস্বর সবার প্রিয় নেতা মোঃ মনিরুল ইসলাম মনির বাবা খ্যাতনামা কবি-সাহিত্যিক চলনবিল বার্তা পত্রিকা সম্পাদক ম-লীর সভাপতি জনাব এম রহমতুল্লাহ,নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা ,ব্যবস্থাপনা সম্পাদক সন্জু কাদের, গ্রাফিক্সে আছেন মনিরুল ইসলাম এবং পাশেই সার্বিক সহযোগীতায় স্টাফ প্রতিবেদক মিস রোকসানা খাতুন। যাদের অক্লান্ত পরিশ্রম আর মেধার বিকাশে চলনবিল বার্তা পত্রিকার অগ্রগতি ও সুনাম। হাঁটি হাঁটি পা পা করে বহুদুর পর্যন্ত পৌছিতে সক্ষম হয়েছে আমাদের এ ক্ষুদ্র পত্রিকাটি। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তাড়াশ উপজেলা পরিষদের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ পত্রিকার সাহসী ও গঠনমূলক ভূমিকার প্রেক্ষিতে আশাবাদ ব্যক্ত করে সার্বিক সহযোগীতার হাত বাড়াতে আশ^াস দিয়েছেন।
চলনবিলের প্রায় সকল জেলা ও থানা পর্যায় প্রতিনিধি নিয়োগ দেয়া হয়েছে। সাধারণ জনগন থেকে শুরু করে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে এ পত্রিকা স্থান পেয়ে ধন্য হয়েছে। এছাড়াও সমাজের উন্নয়নমূলক কর্মকা-, সমস্যাবলী, রাস্তাঘাট মেরামত, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, বিধবা ভাতা,বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার খবর সহ নানা ধরনের ব্যবসিক ও ব্যক্তিগত বিজ্ঞাপন ছাপানো হয়। যা সহজেই হাতের নাগালে পাওয়া সম্ভব। আমি আশা করি খুব শিঘ্রই এ ক্ষুদ্র পত্রিকাটি চলনবিল ছাড়াও দেশের সর্বত্র পৌছাতে সক্ষম হবে এবং পাঠকের হৃদয় জয় করবে। বাংলাদেশের বিখ্যাত বিল, যার নাম চলনবিল। সেই বিলের মাঝেই জন্ম এ পত্রিকার। গ্রাম অঞ্চলের ঘটে যাওয়া দৈনন্দিন বাস্তব চিত্রগুলো খুব সহজেই আমরা জানতে পারি চলনবিল পত্রিকার মাধ্যমে যা অন্য পত্রিকার মধ্যে স্থান পায় না। এ পত্রিকার অন্য বিশেষ বৈশিষ্ট্য হল, চলনবিলের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ,ঐতিহ্য এবং সৃষ্টিশীল ও মননশীল অনেক লেখা প্রকাশিত হয় যা অন্য কোন পত্রপত্রিকায় পাওয়া সম্ভব নয়। চলনবিল বার্তা এগিয়ে যাবে চলনবিলের শ্রেষ্ঠ দর্পন হিসেবে এই প্রত্যাশা থাকবে আগামী দিনে।
লেখক : উল্লাপাড়া প্রতিনিধি, চলনবিল বার্তা ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com