তাড়াশ পাবলিক লাইব্রেরীর নির্বাচন মোজাম্মেল সম্পাদক

Spread the love

লুৎফর রহমান : তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরীর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৫ জুলাই সকাল ১০ টা হতে দুপুর ২টা পযর্ন্ত বিরুতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬২ জন ভোটারের মধ্যে ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাধারণ সম্পাদক পদে মো: মোজাম্মেল হক মাসুদ ২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধী প্রভাষক মোত্তালিব হোসেন শিশির ১৫ ভোট। মোত্তালিব হোসেন মামুন ১২ ভোট ও হাদিউল পান  ২ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে উপজেলা শিক্ষা অফিসার মো: আখতারুজ্জামান। পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন উপজেলা নির্বাহী অফিসার। বিনা প্রতিদন্ধীতায় বিজযীরা হলেন, সহ সভাপতি গাজী সাইদুর রহমান সাজু, আলহাজ মফিজ উদ্দিন মাষ্টার ও হোসনেয়ারা পারভীন লাভলী। যুগ্ন- সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান, প্রচারও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা, সাহিত্য সম্পাদক সাবিনা ইয়াসমিন বিনু এবং কোষাধক্ষ্য মোক্তার হোসেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD