মুফতি খোন্দকার ক্বারী মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম আবদুল্লাহ রোজা এমন একটি ইবাদত যা সরাসরি দেখা যায় না। কোনো ব্যক্তি হজ পালন করলে সেটা দৃশ্যমান হয়। নামাজ আদায় করলে দৃশ্যমান হয়। কিন্তু কেউ রোজা পালন করলে সরাসরি দেখা যায় না । যদি ওই ব্যক্তি না বলেন যে, আমি রোজাদার। পবিত্র কুরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে। বদরের যুদ্ধ রমজান মাসেই সঙ্ঘটিত হয়েছিল। …
Read More »সম্পাদকীয়
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : দেশপ্রেম ও গণতন্ত্রই এখন অধিক কাম্য
এবার ২৬ মার্চ মহান স¦াধীনতার সুবর্ণজয়ন্তী অর্থাৎ ৫০ বছর উদযাপিত হচ্ছে । একই সাথে মুজিব জন্মশত বার্ষিকীও পালিত হচ্ছে সাড়ম্বরে দেশে ও বিশ্বের অন্য কয়েকটি দেশে । সেদিক থেকে এবছরটা জাতির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। করোনার উর্দ্ধমুখী সংক্রমণ সত্বেও সরাসরি ও ভার্চুয়াল প্লাটফরমে এবারের ১০ দিন ব্যাপী “মুজিব চিরন্তন” শীর্ষক বর্ণাঢ্য সরকারী বিশেষ অনুষ্ঠানমালায় যোগ দিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ …
Read More »সদ্য ভূমিষ্ঠ সন্তানের ক্ষেত্রে করণীয়
খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ । প্রতিষ্ঠাতা ও পরিচালক : মারকাযুদ্ দাওয়াহ উচ্চতর গবেষণা ও সেবা কেন্দ্র । চান্দাইকোনা শেরপুর জেলা বগুড়া । ১. সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহর প্রসংশা করা, তার শুকরিয়া আদায় করা ও সন্তানের জন্য দোয়া করা- পবিত্র কুরআনে ইবরাহিম আলাইহিস সালাম সম্পর্কে এরশাদ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তিনি বলেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল …
Read More »অবাধ পূজাপার্বন ধর্মীয় সম্প্রীতি ও সহমর্মীতার অনন্য নজির
সনাতন হিন্দু ধর্মের বারো মাসে তেরো পূজা পার্বন বাঙ্গালী কৃষ্টি সংস্কৃতির এক চিরায়ত ঐতিহ্য। তার মধ্যে শারদীয় দুর্গাপূজা মনে হয় আনন্দে উৎসবে সবচেয়ে বড় তথা বর্ণিল ও বর্ণাঢ্য। সেজন্যই এটাকে প্রায়শ: শুধুমাত্র পূজা বলে অভিহিত না করে উৎসব হিসেবে আখ্যায়িত করা হয়। দুর্গাপূজা আমাদের দেশে সর্বজনীন রূপ নিয়েছে কালের পরিক্রমায়। প্রায় প্রতি বছরই এ অনুষ্ঠান শরৎকালে অনুষ্ঠিত হয় বলে এটা …
Read More »মুখ থুবরে পরেছে তাড়াশের টেলিফোন সার্ভিস
স্বাধীনতার অনেক বছর পর সম্ভবত ৮০’র দশকে তৎকালীন তাড়াশ থানায় সরকারী ব্যবস্থাপনায় ল্যান্ড লাইন টেলিফোন স্থাপিত হয়। তখনো মোবাইল ফোন চালু হয়নি। তাই থানা সদরে সরকারী বেসরকারী বিভিন্ন অফিসে, ব্যবসা দোকানপাটে ও ব্যক্তি পর্যায়ে টেলিফোন গ্রাহক সেবা চালু হয়। মানুষের মধ্যে আগ্রহ বাড়তে থাকে দুরালাপনী সুবিধা নিতে। যদিও সেসময় টেলিফোন ব্যবস্থা ছিল এনালগ ধরণের। ডিজিটাল পদ্ধতি এসেছে আরো পরে। প্রথমে …
Read More »তাড়াশ পৌর সদরে জরুরী ভিত্তিতে নর্দমা ও গণশৌচাগার নির্মাণের ব্যবস্থা নিন
এই অত্যাধুনিক যুগে বাইরে থেকে কেউ তাড়াশ উপজেলা সদরে ও পৌরশহরে বেড়াতে এলে প্রথমেই তার দম বন্ধ হবে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে না পারার জন্য। কারণ, এখানকার পৌরসদরের কোথাও এবং প্রাচীন তাড়াশ বাজারের কোন স্থানেই গণশৌচাগার নেই। একই অবস্থা পানীয়জলের ক্ষেত্রেও। তাড়াশ বাজার একটি প্রাচীণ বাজার হলেও এখানে পানীয়জলের সরবরাহের কোন ব্যবস্থা নেই। অর্থাৎ স্বাস্থ্যসম্মত পানি ও পায়খানা উভয় ক্ষেত্রেই …
Read More »তাড়াশে জলাবদ্ধতা : পুকুর খননকারীদের ছাড় নয় ,শাস্তি দিন
তাড়াশ উপজেলা ঐতিহাসিক চলনবিলের অন্তর্ভূক্ত হওয়ায় এটা আদিকাল থেকেই কৃষি ও মৎস্য সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। বিশেষ করে পাকিস্তান আমল থেকেই চলনবিল তথা তাড়াশ অঞ্চল প্রথমে বুনো আমন ধান ও পরে রোপন পদ্ধতির ইরি বোরো চাষে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। বর্তমানে তাড়াশ একটি একচেটিয়া কৃষি ফসলি এলাকা ও খাদ্য শস্য উৎপাদনে অনেক উদ্বৃত্ত অবস্থানে রয়েছে। সেই সাথে আঞ্চলিক খাদ্য নিরাপত্তা …
Read More »একজন আদর্শবান শিক্ষকের চিরবিদায়
তাড়াশের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু এবং তাড়াশের শিক্ষাঙ্গনের এক উজ্জল নক্ষত্র তাড়াশ ইসলামিয়া পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান গত সোমবার ২৪ আগস্ট হঠাৎ করেই পাড়ি জমালেন না ফেরার দেশে। তার চির বিদায়ের মধ্য দিয়ে তাড়াশ উপজেলার আদর্শবান, নীতিবান এবং প্রজ্ঞাবান শিক্ষকের সাড়িতে জীবিত জেষ্ঠ্যদের সর্বশেষ আলোকবর্তিকা বোধ করি অস্তমিত হল। প্রকৃত অর্থেই তাড়াশ উপজেলার শিক্ষা দিগন্তে তিনি ছিলেন এক …
Read More »আজ ১৫ আগষ্ট শেকড় সন্ধানের দিন
আবদুর রাজ্জাক রাজু আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাঙ্গালীর পথের দিশা , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে হত্যা করা হয়েছিল। এটা ছিল পরাজিত পাকিস্তানী মৌলবাদের প্রতিশোধ আর আন্তর্জাতিক ষড়যন্ত্রের মিলিত প্রতিহিংসার কামনা থেকে উৎসারিত বিশাল দংশন। স্বাধীনতাকে ঠেকাতে না পেরে তারা সেই ব্যর্থতার বিষ দাঁত বসিয়েছিল স্বাধীনতার মহানায়ককে নিশ্চিহ্ন …
Read More »তাড়াশে পশুর হাটগুলোতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি দেখভাল করবে কে ?
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আর দু’একদিনের মধ্যেই তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় বসবে জমজমাট কোরবানীর পশুর হাট। থাকবে গরু-ছাগল-মহিষ-ভেড়ার আমদানী। সেখানে আসবে শত শত মানুষ। দোকানপাট আর কেনাবেচায় মুখরিত হবে এসব হাটবাজার। ঈদের আগ পর্যন্ত চলবে পশু বেচাকেনা। কিছু জায়গায় নতুন হাটও বসবে এই সুবাদে। অবশ্য এ উপজেলায় বিদ্যমান বড় হাটগুলোতে তো ইতোমধ্যেই পশুর হাট জমে ঊঠেছে করোনাকালের এই দু:সময়ে তাই …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com