রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের রৌহা খালের উপর ২ দশক পূর্বে নির্মিত সেতুটি এলাকাবাসীর কাছে মরণ ফাঁদ হয়ে দাড়িয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, এই সেতুটি ১৯৯৯ সালে এলজিইডির অর্থায়নে রায়গঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করে। সেতু নির্মাণের ফলে রৌহা গ্রামসহ পার্শ্ববর্তী ৪টি গ্রামের সাধারণ পথচারী, স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রী, কৃষিপণ্য আনা নেওয়ার ক্ষেত্রে নব দিগন্তের দ্বার উন্মোচীত হয়। …
Read More »তাড়াশ
মৃত ব্যক্তি ভোটার-আদালতে মামলা
চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মাটিয়া-মালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষে নির্বাচনে তফশীল সংক্রান্ত অবৈধ রেজুলেনে মৃত ব্যক্তিকে ভোটার তালিকা চুড়ান্ত করে নির্বাচনী তফশীল ঘোষনা করায় স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ সাতজনকে আসামী করে সিরাজগঞ্জ (তাড়াশ) সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন মাহফুজুল হক নামে এক অভিভাবক সদস্য। মামলা নং ৬/১৯,তারিখ: ২১-০৩-১৯। মামলা সুত্রে জানা যায়, উপজেলার …
Read More »তাড়াশে এসিল্যান্ড নেইতিন’শ আবেদন ঝুলে আছে
হাদিউল হৃদয়: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ১০ মাস ধরে সহকারী কমিশনার (এসিল্যান্ড) পদটি শূন্য পড়ে রয়েছে। এতে নামজারি ও জমাখারিজসহ ভূমিসংক্রান্ত নানা কাজ ব্যাহত হচ্ছে। ভোগান্তি হচ্ছে মানুষেরা। উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) অফিসের সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) পদে আহসান হাবিব জিতু ২০১৮ সালের ০৫ মে ১৭ তারিখে বদলি হন। এরপর থেকে ওই পদে কোন লোক আসেননি। ১০ মাস …
Read More »সম্মাননা পদক পেলেন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রভাষক
স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয় এটুআই আয়োজিত রাজশাহী বিভাগীয় অ্যাম্বাসেডর সম্মেলন গত ১৬ মার্চ ২০১৯ রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রভাষক মোঃ সুলতান মাহমুদ কে এটুআই এর পক্ষ থেকে আইসিটি বিষয়ে তার কলেজে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের মধ্যে কন্টেন্ট তৈরি ও প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ক্ষেত্রে এবং শিক্ষকদের কন্টেন্ট তৈরি করে পাঠদানে উদ্বুদ্ধকরণে, পেশাগত …
Read More »তাড়াশ ও চাটমোহরে বাল্যবিয়ে পন্ড
তাড়াশ ও চাটমোহর প্রতিনিধি : তাড়াশে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করায় উভয় পক্ষের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান জরিমানার এ অর্থ আদায় করেন। একই সঙ্গে মুচলেকা নিয়ে বিয়ে পন্ড করে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান জানিয়েছেন, নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের আব্দুল আজিজের মেয়ে আফরোজার (১৫) মাধাইনগর …
Read More »চাটমোহরে বাঁশের সাঁকো
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত শাখা নদী করতোয়ার উপর বহরমপুর-মির্জাপুর এলাকায় কোনো ব্রিজ না থাকায় প্রতিনিয়ত জনদুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে মানুষকে। ব্রিজ না থাকায় বর্ষা মৌসুমে খেয়া নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এ এলাকার স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ সব শ্রেণির মানুষকে চলাচল করতে হয়। দীর্ঘকাল ধরে …
Read More »তাড়াশে গৃহবধুর মাথা ফাটালো, হাত ভেঙে দিলো ..
স্টাফ রিপোর্টার : তাড়াশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রীমতি সনজিতা রানী উরাঁও (২৫) নামের এক গৃহবধুকে বেধরক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত গৃহবধু উপজেলার বারুহাস ইউনিয়নের রানীদিঘী গ্রামের শ্রী অখিল উরাঁওয়ের স্ত্রী। গত বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধুর নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। রবিবার এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। সরেজমিন ও মামলা সূত্রে জানা গেছে, অখিল উরাঁও তার …
Read More »তাড়াশের তিন বীরাঙ্গনা : মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেও মেলেনি ভাতা
গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বীরাঙ্গনা অর্চনা রানী সিংহ ও পচী বেওয়াকে (মরনোত্তর) মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয় গত বছরের চার জুলাই। গেজেট নং ২০৫। অজ্ঞাত কারণে গেজেট থেকে বাদ পড়ে যায় আরেক বীরাঙ্গনা পাতাসী বেওয়া। পরবর্তীতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬০তম সভায় পাতাসী বেওয়াকেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। মুক্তিযুদ্ধে পাকিস্তানী সেনাবাহিনী ও রাজকারদের হাতে পাশবিক নির্যাতনের শিকার ওই …
Read More »চলনবিলে ইউক্যালিপটাস : পরিবেশ হুমকির মুখে
শাহজাহান আলী চলনবিলের সিরাজগঞ্জ, নাটোর পাবনাসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় রাক্ষুসে বৃক্ষ ইউক্যালিপটাসের বিরূপ প্রভাবে জনস্বাস্থ্যসহ পরিবেশ ও কৃষি জমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। পরিবেশ বিপর্যয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে কৃষি জমিসহ জনজীবন। যেসব জনবসতি এলাকায় অধিক পরিমাণে ইউক্যালিপটাস গাছ আছে সেসব বাড়ির শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট হতে পারে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের এই গাছের চারা উৎপাদন, রোপণ, সংরক্ষণ ও সরবরাহে …
Read More »নওগাঁ কলেজ মাঠে গরুর হাট
শিক্ষার পরিবেশ বিঘ্নিত গোলাম মোস্তফা : ঘড়ির কাঁটায় তখন সময় দুপুর ১২ টা । কলেজ মাঠে বসেছে গরু-ছাগল আর কাঠের তৈরি আসবাবপত্রের হাট । কলেজে গিয়ে দেখা যায় ছাত্র শিক্ষক কেউই নেই । আছে শুধু অধ্যক্ষের রুমটি খোলা । গত বৃহস্পতিবারের এ চিত্র সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের । এরকম অনিয়মের মধ্যেই চলছে বছরের পর বছর। এসময় কথা …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com